শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ : আহত-২৫
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ : আহত-২৫
সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ : আহত-২৫

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে গলাচিপা - পটুয়াখালী সড়কে খান ক্লাসিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে একটি মারাত্মক সড়ক দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনা ১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। আহতদের পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ১৮ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টার দিকে শহরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গলাচিপা থেকে ৩০ জন যাত্রী নিয়ে পটুয়াখালী আসার পথে পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় খান ক্লাসিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ২৫ জন আহত হয়েছে এবং একজন নিহত হয়ছে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মহিসকাটা এলাকার আনন্দ (৪০) নামে একজন মারা গেছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে- তানহা, আব্দুল্লাহ,, নাসরিন, আনা, আবুল কাসেম, মঞ্জু, আব্দুল জলিল, সজিব, কাদের মাদবর, সাহিদা, হেলাল, মনিরা, শাহ্ আলম, আলামিন, রওশন আলী, তাহসিন, দুলালা, বুশরা ও জামাল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)