সোমবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিনে ২২ নবজাতকের মরদেহ
বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিনে ২২ নবজাতকের মরদেহ
সিএইচটি মিডিয়া ডেস্ক :: বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন ও ড্রেন থেকে ‘অপরিণত’ ২২ নবজাতকের মরদেহের বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় মেডিকেলের ডাস্টবিন ও পাশের ড্রেন থেকে এসব অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. বাকির হোসেন বলেন, ডাস্টবিন ও ড্রেনে যেসব ‘অপরিণত’ নবজাতকের অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে সেগুলো হাসপাতালের গাইনি বিভাগের ল্যাবে বোতলে সংরক্ষণ করা ছিল। এগুলো মেডিকেলের তৃতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত হতো। গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. খুরশীদ জাহান সোমবার নার্সদের এগুলো সরিয়ে ফেলতে বলেন। কিন্তু নার্সরা না বুঝে সেগুলো ডাস্টবিন ও ড্রেনে ফেলে দেয়। সূত্র : সমকাল
ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত এসব মরদেহ মাটিতে পুঁতে রাখার নিয়ম বলে জানান ডা. বাকির।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন