শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নারী সংসদ সদস্য বাসন্তি চাকমাকে ফুলেল শুভেচ্ছা
খাগড়াছড়িতে নারী সংসদ সদস্য বাসন্তি চাকমাকে ফুলেল শুভেচ্ছা
খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তি চাকমা’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মহাজনপাড়াস্থ এমপির বাস ভবনে শুভেচ্ছা জানায় এ সাংবাদিক সংগঠনটি। এমপি নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ির নারী বাসন্তি চাকমাকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকরা বলেন, জেলাবাসীর উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেল খাগড়াছড়ি। পার্বত্য জেলার আর্থসামাজিক ও নারী-উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, দারিদ্র বিমোচনসহ সকল ক্ষেত্রে নারী এমপি অগ্রনী ভূমিকায় পার্বত্য জেলা এগিয়ে যাবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।
এ সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈকত দেওয়ান,সাধারণ সম্পাদক কানন আচার্য, সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী, একাত্তর টিভি প্রতিনিধি রূপায়ন তালুকদার, কেইউজে সদস্য আল-মামুন, বিপ্লব তালুকদার ও লিটন ভট্টাচার্য্য রানা প্রমুখ উপস্থিত ছিলেন।





খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল