শিরোনাম:
●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দশ গুণীজনকে সম্মাননা প্রদান
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দশ গুণীজনকে সম্মাননা প্রদান
সোমবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় দশ গুণীজনকে সম্মাননা প্রদান

---গাইবান্ধা প্রতিনিধি :: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গাইবান্ধার দশ গুণীজনকে ২০১৮-২০১৯ সালের শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে ‘ডেকেছিলে বলে ভোরের পাখিরা’ শীর্ষক এক অনুষ্ঠানে গতকাল শনিবার রাতে শিল্পকলা মিলনায়তনে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি গুণীজনদেরকে এই সম্মাননা প্রদান করেন। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির। ২০১৮ সালে সংস্কৃতির ক্ষেত্রে সম্মাননা পেলেন নাট্যকলায় আব্দুর রাজ্জাক সোনা, সৃজনশীল সংস্কৃতি গবেষক আবু জাফর সাবু, সৃজনশীল সংগঠক জহুরুল কাইয়ুম, যন্ত্রশিল্পী আব্দুল হালিম চৌধুরী, আবৃত্তি দেবাশীষ দাশ দেবু। ২০১৯ সালে সম্মাননা পেলেন নৃত্যকলায় গোপাল প্রসাদ, চলচ্চিত্রে এম সাখাওয়াত হোসেন, কণ্ঠ সংগীতে জাফরিন আলম, নাট্যকলায় আলমগীর কবির বাদল ও সৃজনশীল সংগঠন হিসেবে গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার। শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত গুণীজনদের প্রত্যেককে শিল্পকলা পদক, সনদপত্র ও ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়। এছাড়া এ উপলক্ষে গুণীজনদের বায়োডাটা ও ছবি সম্বলিত একটি আকর্ষনীয় সুভ্যেনীড়ও প্রকাশ করা হয়।
প্রধান অতিথি হুইপ তাঁর বক্তব্যে উল্লেখ করেন গাইবান্ধায় সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিল্পকলা একাডেমি জেলা পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা প্রদান করে দশজন গুণী ব্যক্তির যথাযোগ্য মূল্যায়ন করেছেন। তিনি উল্লেখ করেন, এসমস্ত গুণীজনদের সম্মানিত করে শুধু তারাই নয়, বরং নিজেরাই সম্মানিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে দেশ ও জাতির সাহিত্য সংস্কৃতির উন্নয়নে গুণীজনরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মোটর সাইকেলসহ চোর চক্রের ২সদস্য আটক

গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গত দু’দিনব্যাপি অভিযান চালিয়ে চোরাই সন্দেহে পুলিশ ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১টি ১৫০ সিসি লাল রংয়ের আরটি আর এ্যাপাচি, ১টি কালো ও লাল রঙের ১৫০ সিসি পালসার, ১টি কালো ও বেগুনি রংয়ের ১০০ সিসি ডিসকভার ও ১টি হলুদ ও কালো রংয়ের ১৫০ সিসি ইয়ামাহা মোটর সাইকেল উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, ধারনা করা হচ্ছে একটি চক্র দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে। পরে ভূয়া কাগজ তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করে থাকে। এ ঘটনায় চোরাই চক্রের সাথে জড়িত দু’জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।





আর্কাইভ