শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ঠান্ডা’র হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ঠান্ডা’র হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ
সোমবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ঠান্ডা’র হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সদর উপজেলায় সাইফুল ইসলাম ঠান্ডা’র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এইসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসী বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন হাতে রাস্তার দুইধারে দাঁড়িয়ে ও রাস্তার মাঝে শুয়ে প্রতিবাদ জানায়। এসময় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাহাপাড়া ইউনিয়ন সাবেক আওয়ামী লীগ সভাপতি গোলাম মওলা, বর্তমান সভাপতি রিংকু মিয়া, ইউপি সদস্য জুয়েল মিয়া, ঠান্ডার বড় ভাই আবুল কালাম আজাদ, ছোট ভাই ওবায়দুল ইসলাম সোনা প্রমুখ।
বক্তারা বলেন, ঘটনার দিন পুলিশ সন্দেহ ভাজন একজনকে আটক করলেও হত্যার সঠিক তথ্য এখন পর্যন্ত উৎঘাটন করতে পারেনি। এই ঘটনার সঠিক তথ্য উৎঘাটন করে ঠান্ডার হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়। এঘটনায় হত্যাকারীর বিচার দ্রুত কার্যকর করার দাবি জানান ।
উল্লেখ্য, গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজারের ব্রীজের নিচ থেকে গত শুক্রবার সকালে সাইফুল ইসলাম ঠান্ডা (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের মৃত. খবির উদ্দিন ব্যাপারীর ছেলে। ওই দিন সকালে এক ব্যক্তি গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সড়কের তুলসীঘাটের ব্রীজের নিচে সাইফুল ইসলাম ঠান্ডার মরদেহ দেখতে পান।
গাইবান্ধা হাসপাতালে নেই বিশেষজ্ঞ চিকিৎসক : বিপাকে রোগীরা
গাইবান্ধা :: গাইবান্ধা জেলা সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে রোগী ও তাদের আত্মীয়-স্বজন চরম বিপাকে পড়ছেন। এব্যাপারে আবেদন করেও এখন পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়ার কোনো উদ্যোগ নেয়নি উর্দ্ধতন কর্তৃপক্ষ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, ২০১৪ সালে ২০০ শয্যায় উন্নীত হলেও জনবল অনুমোদন না হওয়ায় ১০০ শয্যার জনবল নিয়েই দৈনন্দিন কার্যক্রম চলছে বছরের পর বছর। আবার সেই ১০০ শয্যার জনবলের মধ্যেও নেই বিভিন্ন রোগের সিনিয়র কনসালটেন্ট ৭জন, জুনিয়র কনসালটেন্ট ৫জন, ১জন করে মেডিকেল অফিসার ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং ৮জন সহকারী সার্জনসহ বিভিন্ন পদের জনবল।
সূত্রে আরো জানা গেছে, চক্ষু, নাক, কান, গলা এবং চর্ম, যৌন ও এলার্জি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এসব রোগের রোগীদের রংপুর ও বগুড়ায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীরা চিকিৎসার জন্য এসব এলাকায় যাতায়াত করতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও তাদের আত্মীয়-স্বজনরা অতিরিক্ত খরচ, সময় ব্যয়সহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করে বলেন, বিশেষজ্ঞ এসব চিকিৎসক না থাকায় রোগীদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। এতে করে আর্থিকভাবে লোকসান ও নানান সমস্যায় পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। অথচ এসব রোগের চিকিৎসক যদি জেলা হাসপাতালেই থাকতেন তাহলে রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হতো না।
ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. আ.খ.ম আসাদুজ্জামান বলেন, এসব শূন্য পদের তালিকা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রায় দুই বছর ধরে নেই চক্ষু ও নাক, কান, গলার কোন চিকিৎসক। এ ছাড়া আজ পর্যন্ত চর্ম, যৌন ও এলার্জি রোগের কোন চিকিৎসককে দেয়া হয়নি এই জেলা হাসপাতালে।





আর্কাইভ