শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভেঙে পড়া ব্রীজের স্থলে এলাকাবাসীর কাঁঠের সাঁকো নির্মাণের উদ্যোগ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ভেঙে পড়া ব্রীজের স্থলে এলাকাবাসীর কাঁঠের সাঁকো নির্মাণের উদ্যোগ
মঙ্গলবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ভেঙে পড়া ব্রীজের স্থলে এলাকাবাসীর কাঁঠের সাঁকো নির্মাণের উদ্যোগ

---গাইবান্ধা প্রতিনিধি :: ২০১৫ সালে বন্যার স্রোতে গাইান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার মধ্য দিয়ে প্রবাহিত তিস্তার শাখা নদীর উপর নির্মিত রামডাকুয়া ব্রীজটি সম্পন্ন রুপে ভেঙে পড়ে। সেই থেকে চরাঞ্চলবাসি অতিকষ্ট করে যাতায়াত করে আসছে। দীর্ঘদিনেও ওই স্থানে ব্রীজ নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ এরাতে চরাঞ্চলবাসি স্বেচ্ছাশ্রমে কাঁঠের সাঁকো নির্মাণ করছে। আসন্ন বন্যা মৌসুমে চরাঞ্চবাসির যাতে কষ্ট করতে না হয় সে লক্ষে এলাকবাসি সাঁকো নির্মাণের উদ্যোগ নেয়। ২০০৮ সালে তৎকালিন সংসদ সদস্য আব্দুল কাদের খান নিজ অর্থায়নে ইঞ্জিনিয়ারিং প্লান ছাড়াই রামডাকুয়া খেয়াঘাটের উপর ৯৯ মিটার লম্বা ব্রীজটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে ব্রীজটি ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি নিয়ে ব্রীজটির উপর দিয়ে উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করত। এছাড়া হাজারও স্কুল, কলেজগামী শিক্ষার্থী এবং ব্যবসায়ী প্রতিদিন উপজেলা শহরে আসা যাওয়া করছিল। ব্রীজটি ভেঙে যাওয়ার পর জেলা পরিষদের অধিনে খেয়াঘাটের জন্য ইজারা দেয়া হয়। বছরের প্রায় ৮ মাস নৌকা দিয়ে পারাপার করতে হয় চরাঞ্চলবাসিকে। বিশেষ করে চরাঞ্চলের প্রসূতি মা এবং গুরুতর অসুস্থ রোগিদের উপজেলা শহরের হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না। এছাড়া চরাঞ্চরের উৎপাদিত পণ্য যথাসময়ে বাজারে নিয়ে আসা যাচ্ছে না।
পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল-মামুন জানান, ব্রীজটি নির্মাণ না হওয়ায় জনগণ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। ব্রীজটি নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে জোর তাগিদ দেয়া হচ্ছে। আপাতত এলাকাবাসি এবং পৌর সভার সহায়তায় রামডাকুয়া খেয়াঘাটে কাঁঠের সাঁকো নির্মাণ করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর জানান, ব্রীজটির নির্মাণ কাজ অতিদ্রুত শুরু হবে। বর্তমানে ব্রীজটির দরপত্র মূল্যায়নে কাজ চলছে। এরপর ঠিকাদার নির্ধারণ পূর্বক কাজ শুরু হবে।
স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, আগামী ২-৩ মাসের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শুরু হবে। ব্রীজটি নির্মাণ হলে চরাঞ্চলবাসির সাথে উপজেলা পরিষদের যোগাযোগ সুগম হবে।





আর্কাইভ