শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দুলাল বড়ুয়া স্মৃতি বৃত্তি প্রদান
রাউজানে দুলাল বড়ুয়া স্মৃতি বৃত্তি প্রদান
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পূর্বগুজরা আধারমানিক গ্রামের দুলাল বড়ুয়া স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভদন্ত বনশ্রী মহাথের বলেছেন প্রতিটি গ্রামের সচ্ছল ব্যক্তিরা শিক্ষা সাংস্কৃতিতে উৎসাহ দিতে বৃত্তির প্রচলন করলে সমাজের কুসংস্কারচ্ছন্নতা কেটে গিয়ে আলোকিত হবে। আজ শুক্রবার নিজ গ্রামের কৃতি সন্তান প্রয়াত দুলাল বড়ুয়ার পরলৌকিক সদগতি কামনা, স্মৃতি বৃত্তি প্রদান ও জ্ঞাতী সম্মেলনে সভাপতিত্ব করেন ভদন্ত রতনশ্রী মহাথের। বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুব শাখার সাধারণ সম্পাদক ভদন্ত করুনাশ্রী থের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, ভদন্ত জ্ঞানান্দ মহাথের, ভদন্ত অভয়ানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, ভদন্ত সুমেধানন্দ মহাথের, ভদন্ত প্রিয়দশী মহাথের, ভদন্ত সুমনবংশ মহাথের, ভদন্ত শান্তিলোক মহাথের, ভদন্ত পূর্ণানন্দ মহাথের, ভদন্ত সুমিত্তা মহাথের, ভদন্ত করুনণাশ্রী থের।
এসময় উপস্থিত ছিলেন মিঠুন বড়ুয়া, বিপণ বড়ুয়া, শিমুল বড়ুয়া, সাংবাদিক আমির হামজা ও মো. হাবিবুর রহমান প্রমূখ।





রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু