রবিবার ● ৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে কৃষি জমি খনন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়িতে কৃষি জমি খনন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
খাগড়াছড়ি প্রতিনিধি :: সরকারী নিয়ম-কানুনকে তোয়াক্কা না করে কৃষি জমি খনন করে ইট ভাটায় মাটি ব্যবহারের ফলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স নামক ফার্মের স্কেভেটর চালক মো. ইসমাইল (২৬) কে পঁঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন খাগড়াছড়ি ভ্রাম্যমান আদালত। আজ রবিবার বিকালে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের গুগড়াছড়ি নামক এলাকায় মূল সড়কের পাশে স্কেভেটর দিয়ে ফসলি (কৃষি) জমি খনন করে সেলিম এন্ড ব্রাদার্স-এর ব্রীক ফিল্ডে ইট তৈরীর কাজে ব্যবহার করার ফলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্কেবেটার চালক মো. ইসমাইলকে হাতে নাতে আটক করে। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী পঁঞ্চাশ হাজার টাকা জরিমানা করে চালককে ছেড়ে দেয়। সেলিম এন্ড ব্রাদার্স এর মালিক বিশিষ্ট ঠিকাদার মো. সেলিমের নিকট মূল সড়কের পাশে কৃষিজমি খনন সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি আইনকে অমান্য করায় আদালত পঁঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মো. নাজমুস শোয়েব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সরকারি নিয়মকে অমান্য করে কৃষি জমি খনন করার অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স নামক ফার্মের স্কেভেটর চালক মো. ইসমাইল-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে প্রশাসনের এ ধরনের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ।
সংগঠনটির পক্ষ থেকে জেলাশহরের পৌর এলাকা এবং জেলার বিভিন্নস্থানে অবাধে পাহাড়কাটা, নদী-খাল-ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন এবং জলাধার ভরাটের বিষয়েও আইনী পদক্ষে গ্রহণের দাবি জানানো হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১