রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের সুযোগ দিতে পারলে দেশ এগিয়ে যাবে - স্পীকার
ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের সুযোগ দিতে পারলে দেশ এগিয়ে যাবে - স্পীকার

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, আমাদের ছেলে মেয়ারা অত্যন্ত মেধাবী, এটা হচ্ছে আমাদের বড় গর্বের বিষয় এবং এই ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে পারলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে৷
স্পিকার ২ জানুয়ারি শনিবার গাজীপুরের কালিয়াকৈরে নতুন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উত্সব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন৷
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ করার জন্য সব ধরণের সুযোগ তৈরি করছে৷ এছাড়া শিক্ষার মান যাতে আরো উন্নত করা যায় সে ব্যাপারে কাজ করছে সংশ্লিষ্টরা৷
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, কালিয়াকৈর পৌরসভা মেয়র মজিবুর রহমান৷
জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের আনুষ্ঠিত উদ্বোধনী ফলক উন্মোচন শেষে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন