বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আগুনে ফার্নিচারের দোকান ভস্মীভূত
ঝালকাঠিতে আগুনে ফার্নিচারের দোকান ভস্মীভূত
ঝালাকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচারের দোকানসহ নগদ ৫০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিকনা রাজ্জাক হাওলাদারের ফার্নিচারের দোকানে এই আগুনের ঘটনা ঘটে।
মালিকপক্ষের দাবি, নগদ টাকাসহ প্রায় চৌদ্দ থেকে পনেরো লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর কাজে অংশ নেয়। কাঠের ফার্নিচারের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এক ঘণ্টা চেষ্টার পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়েছে গোটা দোকান। বিদ্যুৎ এর কন্ট্রোল রুমে ফোন করে জানালেও বিদ্যুৎ বন্ধ করেনি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর পরে আসে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।





ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী