শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেফতার
শনিবার ● ৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেফতার

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে ব্যাকমেইল করার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে।

আজ শনিবার ৯ মার্চ বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার আগে শুক্রবার ৮ মার্চ রাতে নগরীর বাঘমারা মোড় থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ওই যুবক shoriful Alom নামে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে। পরে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস শেষ পর্বের এক ছাত্রীর ম্যাসেঞ্জারে কিছু অশ¬ীল ছবি পোস্ট করে।

পরে এ ঘটনায় গত ৯ জানুয়ারি ওই ছাত্রী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর তাকে বিরক্ত করা থেকে কিছুদিন বিরত থাকে। গত ৭ মার্চ আবার সেই আইডি থেকে ওই ছাত্রীর মেসেঞ্জারে একটি নগ্ন ছবি পোস্ট করে তার কাছে পাঁচ হাজার টাকা চাদা দাবি করে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বাঘমারা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান ওসি।

ভালুকায় দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও রোডে ডিজিটাল পাওয়ার নামে ব্যাটারী দোকানের তালা ভেঙ্গে ১৫/১৬জনের ডাকাতদল দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ওই সড়কে ভালুকা বাজার সমিতির পাহাড়াদার আনোয়ার হোসেন আনু (৬০) কে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

গতকাল শুক্রবার (০৮ মার্চ) দিনগত রাত ৩ টার দিকে ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও রোডে ডিজিটাল পাওয়ার নামে ব্যাটারী দোকানের তালা ভেঙ্গে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩ টার দিকে ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও রোডে ডিজিটাল পাওয়ার নামে ব্যাটারী দোকানের তালা ভেঙ্গে ১৫/১৬ জনের ডাকাতদল দোকান কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাবার সময় ওই সড়কে ভালুকা বাজার সমিতির পাহাড়াদার আনোয়ার হোসেন আনুকে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

সেইসাথে একই সময় ভালুকার মেজরভিটা এলাকারার পাহাড়াদার হাফিজ মল্লিক (৫০)কে ডাকাতরা মারধোর করে ট্রাকে উঠিয়ে নিয়ে ভালুকা থানার দক্ষিনে ঢাকা-ময়মনসিংহ সড়কের বাগড়া সিনএজি পাম্পের পাশে ফেলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে আহত পাহাড়াদারদের দেখতে যান। এ সময় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান ও সমিতির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

দোকান মালিক আবদুল্লা আল নোমান চয়েজ জানান,তার দোকানে ১০/১২ জনের একটি ডাকাতদল দোকান কর্মচারী মানিকের গলায় দা,ধরে দোকান হতে আইপি এসের ব্যাটারী ও অন্যান্য মালামাল সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর তিনি রাত ৩ টা ৪৭ মিনিটে খবর পেয়ে বাসা থেকে দোকানে এসে পরিস্থিতি জানতে পারেন। এসময় আশপাশের লোকজন টেরপেয়ে থানায় ফোন করলে ঘটনাস্থলে কয়েকজন পুলিশ আসেন। সকাল হতেই ওই দোকানের সামনে উৎসুক জনতা ভীড় জমায়।

ভালুকা বাজার সমিতির সভাপতি মোখলেছুর রহমান জানান সমিতি কর্তৃক নিয়োজিত দুই পাহাড়াদারকে কুপিয়ে আহত করার খবর পেয়ে তিনি তাদেরকে হাসপাতালে দেখতে যান ও চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায়এলাকায় আতংক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান মালিক জানান এ ব্যাপারে অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, এ ব্যাপারে অভিযোগ করা হলে ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ