শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রীজ না হওয়ায় চরম দুর্ভোগে ১০ হাজার মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রীজ না হওয়ায় চরম দুর্ভোগে ১০ হাজার মানুষ
বৃহস্পতিবার ● ১৪ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রীজ না হওয়ায় চরম দুর্ভোগে ১০ হাজার মানুষ

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের কালির বাজার এলাকায় মানস নদীর উপর একযুগ ধরে ব্রীজ নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের অন্তত ১০ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, ১২ বছর আগে নিজেরাই প্রায় ৫০ ফুট দৈর্ঘ্যরে বিকল্প বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত শুরু করেন। ফলে দুই পাড়ের মানুষের মধ্যে এক বন্ধন সৃষ্টি হয়। ফলে দুই পাড়ের ছেলে-মেয়েরা এই বাঁশের সাঁকোর উপর দিয়ে স্কুলে যাতায়াত করছে। এমন ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে সন্তানদের চলাচলে নানা উৎকন্ঠায় রয়েছেন অভিভাবকরা। এলাকাবাসী অভিযোগ, গত ১ যুগ ধরে জনপ্রতিনিধিরা সাঁকো মেরামতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত সাঁকোটি নির্মানে কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি। ফলে আমাদের স্বপ্ন অধরা রয়ে গেছে।
স্থানীয়রা বলেন, প্রতিবারই নিজেদের উদ্যোগেই বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকোটি মেরামত ও নতুন করে তৈরি করতে হচ্ছে। কবে ব্রীজ হবে, তাও জানেন না কেউ। এলাকার প্রায় ১০ হাজার মানুষ ছাড়াও বিভিন্ন এলাকার আরও প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ এবং কয়েক হাজার যানবাহান এ সাঁকোটি দিয়ে যাতায়াত করে। এরপরও ওই স্থানটিতে কোন ব্রীজ নির্মাণ করা হয়নি। ফলে মানুষের দুর্ভোগ রয়েই গেছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ১ যুগ ধরে এ ইউনিয়নের ১০ হাজার মানুষ একটি ব্রীজের অভাবে দুর্ভোগে আছেন। এ নিয়ে আমরা বহুবার আন্দোলন ও মানবন্ধন পর্যন্ত করেছি কিন্তু এখন পর্যন্ত সেখানে কোন ব্রীজ নির্মাণ হয়নি।
এ বিষয়ে গিদারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সমাধানের লক্ষ্যে পিপিআই কমিটির আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি ::  গাইবান্ধায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে ১৪ মার্চ হস্পতিবার কৃষকদের বিভিন্ন ইস্যু- গুনগতমান সম্পন্ন সবজি বীজ ও উপকরণের সহজলভ্যতা, কৃষক কর্তৃক সবজির ন্যার্য মূল্য প্রাপ্তি, সহজ শর্তে কৃষকবান্ধব ঋণ পাওয়ার বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের উপায় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিপিআই কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপ পরিচালক মো. শওকত ওসমান। আলোচনা সভায় কৃষদের মূল টিইস্যু গুণগত মানসম্পন্ন কৃষি উপকরণ সহজলভ্যকরণ ও সহজশর্তে কৃষকবান্ধব ঋণ পাওয়া নিশ্চিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক, পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তবা আলী, সাদুল্যাপুর উপজেলা কৃষি কর্মকতা খাজানুর রহমান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা আল আমীন, পিপিআই কমিটির সদস্য ও প্রাইভেট সেক্টরের মালিক, সীড কোম্পানী প্রতিনিধি কৃষিবিদ কাইয়ুম প্রধান, জেলা সমন্বয়কারী মঞ্জুরুল হক, এসকেএস প্রতিনিধি মো. মুশফিকুর রহমান ও গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি মাহফুজা খাতুন প্রমুখ।





আর্কাইভ