শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইন শুরু
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইন শুরু
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইন শুরু

---গাজীপুর জেলা প্রতিনিধি :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‌্যানকন অটোস লিমিটেডের উদ্যোগে গাজীপুরে মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ ২৭ মার্চ বুধবার সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় (কনকর্ড গার্মেন্টস সংলগ্ন) মাহিন্দ্রা থ্রি এস সেন্টারে তিন দিনব্যাপী ওই ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইন চলবে ২৯ মার্চ শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ক্যাম্পেইন চালু থাকবে।

ক্যাম্পেইনে থাকছে সম্পূর্ণ গাড়ী কম্পিউটার দ্বারা চেকাপ, গাড়ী চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, খুচরা যন্ত্রাংশ এবং লেবার চার্জের উপর আকর্ষণীয় ছাড়।

ক্যাম্পেইন অনুষ্ঠানে র‌্যানকন অটোস লিমিটেডের সার্ভিস ইঞ্জিনিয়ার ঝর্না আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন র‌্যানকন অটোস লিমিটেডের ঢাকা জোনের ইনচার্জ মাহমুদ উল্লাহ লিফান, এক্সিকিউটিভ (স্পেয়ার্স পার্টস) মো. জাবেদ হোসেন, সার্ভিস ইঞ্জিনিয়ার সোহাগ মিয়া, রিসেলস ইনচার্জ মো. আলামীন, ফিনান্স এন্ড একাউন্টস মো. ফরিদ উদ্দীন পাটোয়ারী প্রমুখ।

র‌্যানকন অটোস লিমিটেডের ঢাকা জোনের ইনচার্জ মাহমুদ উল্লাহ লিফান বলেন, মাহিন্দ্রা গাড়ীতে জ্বালানি খরচ কম। পার্টস সহজলভ্য এবং সাশ্রয়ী। অন্য গাড়ীতে মাসে যত টাকার পার্টস লাগে মাহিন্দ্রা গাড়ীতে তার তিন ভাগের একভাগ খরচ হয়। ফলে মাহিন্দ্রা গাড়ীর মালিকরা ব্যবসায়িক ভাবে লাভবান হন।

তিনি লাইট কমার্শিয়াল এবং হেভী কমার্শিয়াল মাহিন্দ্রা গাড়ীর কারিগরী নানা বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, জ্বালানী সাশ্রয়ী, গাড়িগুলো কারিগরি বৈশিষ্ট্যের দিক থেকে একটি অনন্য গাড়ি। ক্রেতাদের আরো কাছে মাহিন্দ্রার গাড়ী এবং পার্টস পৌঁছে দেওয়ার জন্য র‌্যানকন অটোস লিমিটেড গাজীপুর ও চট্টগ্রামে প্রথমবারের মত আজ ২৭ মার্চ থেকে তিন দিন ব্যাপী মেগা সার্ভিস ক্যাম্পেইন শুরু করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)