শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকীকের বিজয়
প্রথম পাতা » পটুয়াখালী » মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকীকের বিজয়
সোমবার ● ১ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকীকের বিজয়

---পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ ৪র্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মো. আবুবকর সিদ্দিকী। নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী খাঁন মো. আবুবকর সিদ্দিকী (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ২৫,৯৪৭ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গাজী আত্হার উদ্দীন আহম্মেদ (নৌকা প্রতীক) পেয়েছেন ১১,২৭৮ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল সিকদার (মাইক প্রতীক) ১৪,৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ মৃধা (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ৮,৫২২ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মিসেস হাসিনা হাবিব(হাঁস প্রতীক) ১৫,০৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট আয়শা সিদ্দিকা (কলস প্রতীক) পেয়েছেন ১৪,৪০২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা ফের নির্বাচিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হাঁস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত মিসেস হাসিনা বেগম নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় ছোট খাটো দু একটি ঘটনা ঘটলেও কোনো অনিয়ম ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এ উপজেলায় ভোটারের উপস্থিতি ছিল অনেকটা কম। নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম (হাঁস) ১৫ হাজার ৫০ ভোট পেয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্ধি আয়সা সিদ্দদিকা (কলস) ১৪হাজার ৪০২ ভোট পেয়েছে ।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অংশ নেয়।

এদিকে প্রশাসন কঠোর অবস্থানে থাকায় কোন অনিয়ম ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মনে করছেন ভোটাররা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)