শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে মৌয়ালদের মধু আহরন শুরু : রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবেনা
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনে মৌয়ালদের মধু আহরন শুরু : রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবেনা
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে মৌয়ালদের মধু আহরন শুরু : রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবেনা

---শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: সুন্দরবনের মধু আহরনের যাত্রা শুরু হয়েছে মৌয়ালদের।১ এপ্রিল থেকে আগামী ১৫ জুন পর্যন্ত মৌয়াল ও বাওয়ালিরা বন বিভাগ থেকে পাস নিয়ে মধু আহরণ করতে পারবেন। পহেলা এপ্রিল থেকেই মধু আহরণের জন্য বনে ছুটতে শুরু করেছেন বন সংলগ্ন এলাকার মৌয়ালরা।বাগেরহাট.খুলনা,সাতক্ষীরা, পিরোজপুর,পটুয়াখালী,ঝালকাঠি.বরিশাল ও বরগুনাজেলার বিভিন্ন এলাকা থেকে মৌয়ালরা পাস (বনবিভাগের অনুমতি) নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছেন। কেউ কেউ মধু আহরণের জন্য প্রস্তুতি নিয়ে বনে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে, পূর্বের তুলনায় সুন্দরবনে মধুর পরিমাণ কমেছে বলে মৌয়ালদের কাছ থেকে জানা যায়।

বনবিভাগ সূত্র জানায়, চলতি বছর মধু আহরণের খাত থেকে গত বছরের চেয়ে দেড়গুণ বেশি রাজস্ব আয় হবে। প্রতি কুইন্টাল মধু থেকে ৭৫০টাকা এবং প্রতি কুইন্টাল মোম থেকে এক হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। ১৫ দিনের জন্য জনপ্রতি ৫০ কেজির বেশি মধু আহরণ করতে পারবে না মৌয়ালরা। অনুমতি নেয়ার প্রথম দিনে ৩ শতাধিক মৌয়াল পাস নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছেন। বন সংলগ্ন খুঁড়িয়াখালী গ্রামের মৌয়াল জামাল ফরাজী, মজিদ ফরাজী, এমাদুল তালুকদার, শাহজাহান আকন এবং শরণখোলা গ্রামের রতন মোল্লা, আসাদুল কবিরাজ, ইউসুফ মাতুব্বর, বাদল হাওলাদার জানায়, বনে এখন আর আগের মতো মধু পাওয়া যায় না। এখন চলছে গরান ও খলসী ফুলের মৌসুম এবং শেষের দিকে আসবে কেওড়ার ফুল। কিন্তু সুন্দরবনের গরান ও খলসী এই দুই জাতের গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। যার ফলে মধুও কম হচ্ছে। তাই তাদের মধু আহরণ করতে বনের গহীনে প্রবেশ করতে হয়। এতে জীবনের ঝুঁকি থাকে। বাঘ,সাপ, কুমির ও অন্যান্য হিংস্র প্রাণীর সাথে লড়াই করে তাদের মধু আহরণ করতে হয়। প্রতি বছর তাদের দু-একজন মৌয়াল ওই সব প্রাণীর আক্রমণে মারা যায়। খুঁড়িয়াখালী গ্রামের সমাজকর্মী মো. রাসেল আহমেদ বলেন, বন সংলগ্ন এলাকার মৌয়ালরা মধু আহরণ করতে গিয়ে অনেক সময় জীবন ঝুঁকির মধ্যে পড়ে। দুর্গম বনে কেউ অসুস্থ হলে বা হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলে চিকিৎসার কোনো ব্যবস্থা থাকেনা। তার মতে, মধু আহরণ মৌসুমে সুন্দরবনে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন করা দরকার। পূর্ব সুন্দরবন বিভাগের সহকারী বন সংরক্ষক ও শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, মৌসুম শুরুর ১ম ও ২য় দিনে শরণখোলা ও বগী স্টেশন থেকে ৩৫টি নৌকার পাস দেওয়া হয়েছে। তিন শতাধিক মৌয়াল দুই সপ্তাহের পাস নিয়ে বনে প্রবেশ করেছে। ওই মৌয়ালরা বনের ২৪ নম্বর কম্পার্টমেন্টের মরাভোলা, তেঁতুলবাড়িয়া, দাসের ভারানি এলাকার বাইরে গিয়ে মধু আহরণ করবে। এবং বনবিভাগের পক্ষ থেকে মৌয়ালদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে । আপর দিকেপশ্চিম সুন্দরবনে চলতি বছর মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিস চত্বরে মধু আহরণ মৌসুমের উদ্বোধন করা হয়। খুলনা বিভাগীয় বন সংরক্ষক ডিএফও বশিরুল আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জিএম রফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাতক্ষীরা রেঞ্জের সকল কর্মকর্তা কর্মচারী, মৌয়াল, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ডিএফও বশিরুল আল মামুন জানান, এ বছর সাতক্ষীরা রেঞ্জে এক হাজার ৫০ কুইন্টাল মধু এবং ২৬৫ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কুইন্টাল মধু ৭৫০ টাকা এবং প্রতি কুইন্টাল মোমের জন্য এক হাজার ৫০০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে।সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় মৌয়ালরা মধু আহরণ করতে পারবেন না। একবার পাশ নিয়ে মৌয়ালরা সুন্দরবনে ১৪ দিন অবস্থান করতে পারবেন। তাছাড়া সুন্দরবনে অবস্থান করা কালীন মৌয়ালরা কোনো অগ্নিকুণ্ড বা অনুরূপ কোনো দাহ্য পদার্থ বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে পারবেন না। বন্য প্রাণীর হাত থেকে রক্ষার জন্য মৌয়ালদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত আড়াই মাস ব্যাপী সুন্দরবনে মধু আহরণ মৌসুম নির্বিঘ্নে সম্পন্ন করতে মৌয়ালদের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন বন বিভাগ।

উদ্বোধনের প্রথম দিনে চারশ মৌয়াল মধু সংগ্রহের জন্য পাশ নিয়ে বনে প্রবেশ করেছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ