শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে মোটরসাইকেল চালকদের নম্বরযুক্ত ড্রেসকোড হওয়া দরকার
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে মোটরসাইকেল চালকদের নম্বরযুক্ত ড্রেসকোড হওয়া দরকার
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ে মোটরসাইকেল চালকদের নম্বরযুক্ত ড্রেসকোড হওয়া দরকার

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: সাম্প্রতিক সময়ে মাটিরাঙ্গা উপজেলাসহ পাহাড়ে বিভিন্ন এলাকায় অনৈতিক কর্মকান্ড বৃদ্ধি, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকদ্রব্য পাচার, স্থানীয় সন্ত্রাসী সংগঠনের সাথে তথ্য আদান প্রদান, মদ, গাজা, ইয়াবা বিক্রয়, তক্ষক (টুটঠ্যাং) ব্যবসা ও সার্বিক নিরাপত্তা বিনষ্টসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনায় নিরাপদ বাহন হিসেবে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের সম্পৃক্ত থাকার বিষয়টি আলোচনার টেবিলে স্থান পেয়েছে।
অনুসন্ধ্যানে জানা গেছে, প্রতিদিন সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা যেমন বাড়ী থেকে বেড়িয়ে সারাদিন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে রাতে বাড়ী ফিরেন তেমনি একজন ব্যক্তি মালিকাধীন মোটরসাইকেল চালকও প্রতিদিন তার চাকুরি কিংবা ব্যবসায়িক প্রয়োজনে পার্বত্য জনপদের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। চিরচেনা পার্বত্য এই জনপদে দুই ধরনের মোটরসাইকেল চালক থাকায় কারা ঠিক ভাড়াটিয়া মোটরসাইকেল চালক আর কারা ব্যক্তি মালিকানাধীন মোটরসাইকেল চালক তা বোঝা সত্যি কঠিন । আর এই উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ভাড়াটিয়া মোটরসাইকেল চালকদের নম্বরযুক্ত ড্রেসকোড হওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল। ফলে অপরিচিত ব্যক্তি মালিকানাধীন মোটরসাইকেল চালককে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ভেবে কেউ সিগনাল (ইশারা) দিয়ে থামতে বলবে না, তখন কাউকে আর বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে না। আবার নম্বরযুক্ত ড্রেসকোড পরিধান করা বাধ্যতামুলক করা হলে সমাজে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধা নিয়ে যারা অপরাধমূলক কাজ করে থাকেন তাদের দৌরাত্বও কমবে। ড্রেসকোডে নম্বর থাকার কারণে সহজেই চিহ্নিত করা যাবে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের। রাত-বিরাতে কত নম্বর ড্রেসকোডধারী কোন মহল্লায়? কোন ভাড়াটিয়া? নিয়ে গেলো তা এলাকাবাসী সনাক্ত করতে সক্ষম হবে সহজেই। এ ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় ঝটিকা গিয়ে কোন অপরাধ করতে সাহস পাবে না অপরিচিত কোন সংঘবদ্ধ চক্র।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেছেন, ইয়াবা , গাঁজা সহ বিভিন্ন অবৈধ মালামাল পরিবহনের অভিযোগে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা ইতিপূর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি সকলে অবগত আছেন। চালকদের আগেও ড্রেসকোড ব্যবহারের কথা বলা হয়েছে কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি মন্তব্য করে তিনি চালকদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেও নম্বরযুক্ত ড্রেসকোড ব্যবহারের পরামর্শ দেন তিনি।
এ বিষয়ে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম বলেছেন, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নম্বরযুক্ত ড্রেসকোড করার এমন উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার অপরাধ নিয়ন্ত্রণে যুগান্তকারী ভূমিকা রাখবে।
এ বিষয়ে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা বলেছেন, এ বিষয়টি ইতিপূর্বে অনেকবার আলোচনা হয়েছে বিভিন্ন পর্যায়ে। অপরাধ নিয়ন্ত্রনে এ ধরনের উদ্যোগ নেয়া দরকার আছে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সোহরাব হোসেন তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেছেন, গত ৬ এপ্রিল সন্ধ্যায় মোটরসাইকেল যোগে এসে ইয়াবা সেবনের সময় কতিপয় সেবনকারীকে আটক করা হলেও কেউ কেউ পালিয়ে যেতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনীর হাত থেকে। মোটরসাইকেল চালকের গায়ে যদি ড্রেসকোড থাকতো তাহলে পালানো অপরাধী চালককে সনাক্ত করতে সহজ হতো নিরাপত্তা বাহিনীর পক্ষে মন্তব্য করে তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নম্বরযুক্ত ড্রেসকোড এর আওতায় আনার অনুরোধ জানান প্রশাসনের প্রতি।
এ বিষয়ে মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম-ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের নিজস্ব নম্বরযুক্ত ড্রেসকোড থাকার পক্ষে সহমত পোষন করে বলেন, বিভিন্ন সময় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নিখোঁজ হওয়া এবং মাদকদ্রব্য বহন জনিত অপরাধের সাথে যুক্ত হওয়া নিয়ন্ত্রনে নম্বরযুক্ত ড্রেসকোড কার্যকরী পদক্ষেপ হবে বলে মন্তব্য করেন তিনি।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)