শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মাইক্রো চালকের ভাসমান লাশ উদ্ধার
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে মাইক্রো চালকের ভাসমান লাশ উদ্ধার
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে মাইক্রো চালকের ভাসমান লাশ উদ্ধার

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ডোবা থেকে বকুল (২৬) নামে এক মাইক্রো চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বকুল উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে।

মৃত বকুলের বাবা বলেন, বকুল দীর্ঘ দিন ধরে ঢাকাতে মাইক্রো চালাতো। গত দুই দিন যাবৎ তার পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পায়। তার সাথে কোন যোগাযোগ করতে পারে না। আজ শুক্রবার বিকালে থানা থেকে ফোন দিয়ে বকুলের মৃত্যুর বিষয়টি জানায় পুলিশ।

এব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় ব্রিজের নিচে ডোবা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটির মুখমন্ডল ও মাথার পেছনে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ছুরি দিয়ে তাকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা জামসেদুর রহমানের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মুক্তিযোদ্ধা জামসেদুর রহমানের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় উপজেলার আহসানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ধীর দিন যাবৎ ডায়েবেটিস রোগ সহ বিভিন্ন রোগে আকান্ত হয়ে মুক্তিযোদ্ধা জামসেদুর রহমান (৬৫) গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহে ওয়া——-রাজিউন)।তিনি স্ত্রী,দুই মেয়েসহ অসংখ্য গুনাগাহী রেখে গেছেন।

মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন এর নেতৃত্বে জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। মরহুমের জানাযা নামাজে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার হারুন অর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমন্ডার সাজেদুর রহমান দুদু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমন্ডার আক্তারুজ্জামান আকতার, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মুক্তি যোদ্ধা খালেকুজ্জামান বুলু, মুক্তি যোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নওগাঁ জেলা বিএনপির নেতা বীর মুক্তি যোদ্ধা আনোয়ার হোসেন বুলু, নওগাঁ পৌর মেয়র নওগাঁ জেলা বিএনপির সভাপতি নাজমুল হক সনি, নওগাঁ বিএনপি নেতা আমিনুর রহমান বেলাল, আত্রাই থানা বিএনপির আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু,যুগ্ন –আহ্বায়ক তসলিম উদ্দিন শাখিদার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)