শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফুল বিজু উদযাপনের মধ্য দিয়ে বৈসাবি উৎসব শুরু
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফুল বিজু উদযাপনের মধ্য দিয়ে বৈসাবি উৎসব শুরু
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফুল বিজু উদযাপনের মধ্য দিয়ে বৈসাবি উৎসব শুরু

---মহালছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন হলো চৈত্র সংক্রান্তি বা বৈসাবি। আজ পাহাড়িদের ‘ফুল বিজু’, দিনে ঐতিহ্যবাহী পোশাকে তাদের পুরাতন বছর শেষ হওয়ার সাথে সাথে সকল গ্লানি মুছে দিয়ে নতুন বছর আগমনকে স্বাগত জানিয়ে সুখ ও শান্তি কামনায় গঙ্গাদেবীর উদ্দেশ্যে নদীতে ফুল দেওয়ার মধ্যে দিয়ে শুরু হয় বৈসাবি উৎসবের মূল আনুষ্ঠানিকতা।
আজ ১২ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৭টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ি গ্রামে ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাকে যুবক-যুবতীরা ফুল বিজু র‌্যালীতে অংশ গ্রহন করেছে। এ সময় মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা সং্িক্ষপ্ত উদ্বোধনী বক্তব্য দিয়ে ফুল বিজু র‌্যালী উদ্বোধন করেন। র‌্যালীটি বিশেষ বিশেষ এলাকা প্রদক্ষিণ করে নদীতে গিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল দেওয়ার মাধ্যমে র‌্যালী শেষ হয়।
পানিতে ফুল দেওয়ার মাধ্যমে তারা গঙ্গা মাকে শ্রদ্ধা জানান। পাহাড়িদের সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ফুলকে বিবেচনা করা হয় পবিত্র জিনিস হিসেবে।
উৎসব প্রিয় পাহাড়িরা সারা বছর মেতে থাকেন নানান অনুষ্ঠানে। তবে তার সবকিছুকে ছাড়িয়ে বর্ষবিদায়ের এই উৎসবকে ঘিরে শুরু হয় নানা আনুষ্ঠিকতা। চাকমারা বিজু, ত্রিপুরা বৈসুক, মারমারা সংগ্রাই এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করেন এই উৎসব। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজান। পবিত্র এই ফুল গঙ্গামার উদ্দেশ্যে পূজা দেয় বলে তাই একে বলা হয় ফুল বিজু।

মহালছড়ি সেনাবাহিনীর বৈসাবী উৎসব উদযাপনের জন্য বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা প্রদান
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়িদের ঐতিহ্যবাহী চৈত্রসংক্রান্তি উৎসব “বৈসাবি” উদযাপনের জন্য উপজেলার বিভিন্ন ক্লাবকে খেলাধূলা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। ১২ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ১১টায় মহালছড়ি জোন সদরে উপজেলার বিভিন্ন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে খেলাধূলা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি।
এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা ও পাহাড়িদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সেনাবাহিনী পাহাড়ে সকল সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রীতি রক্ষায় সবাইকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
উল্লেখ্য, পার্বত্যচট্টগ্রামে পাহাড়িদের প্রধান তিন সম্প্রদায় ত্রিপুরা, মারমা ও চাকমা যথাক্রমে বৈসুক, সাংগ্রাই, বিজু নামে চৈত্রসংক্রান্তি প্রধান এ উৎসবকে সংক্ষিপ্তভাবে বৈসাবি নামে পরিচিত।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)