শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বর্ষবরণে যুবক-কিশোরসহ সর্বস্তরের মানুষের ঢল পদ্মা পাড়ে
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বর্ষবরণে যুবক-কিশোরসহ সর্বস্তরের মানুষের ঢল পদ্মা পাড়ে
রবিবার ● ১৪ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষবরণে যুবক-কিশোরসহ সর্বস্তরের মানুষের ঢল পদ্মা পাড়ে

---রাজশাহী প্রতিনিধি :: বিগত বছরের অপ্রাপ্তির হিসাব চুকিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে বিভিন্ন গানে আর দিনব্যাপী সাদা-লাল রঙয়ের আলোকচ্ছটায় বর্ণিল সাজে সেজে ওঠে রাজশাহী। নাচ-গান, আনন্দ-উচ্ছ্বাসে দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি শুরু হয় এ অঞ্চলের যুবক-কিশোরসহ সর্বস্তরের মানুষের। সর্বজনীন এ উৎসবে পরস্পরের ভেদাভেদ, সাম্প্রদায়িকতা আর মৌলবাদকে রুখে দিতে দৃঢ় প্রত্যয় প্রতিটি বাঙালির। বৈশাখের তীব্র খরতাপ আর হাজার প্রতিকূলতা সত্ত্বেও বর্ষবরণ উপলক্ষে রাজশাহীজুড়ে চলে বাঙালি উৎসবের আমেজ।

পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো প্রতিবছরই বর্ণাঢ্য কর্মসূচি পালন করে থাকে। নতুন বছরকে স্বাগত জানাতে এদিন সকালেই নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীরা মাথায় তাজা ফুলের তাজ আর সাদা-লালের বাহারি পোশাক গায়ে জড়িয়ে বেড়িয়ে পড়েন।
দিনটি উদযাপন উপলক্ষে প্রতিবছরই রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

রবিবার দুপুরের পরেই পদ্মা পাড়ে নামে মানুষের ঢল। শহরের বিভিন্ন কলেজ ও স্কুল মাঠে বসে বৈশাখী মেলা। যেখানে লোকজনের আনাগোনা চোখে পড়ার মতো। নগরীতে মঙ্গল শোভাযাত্রা ছাড়াও লালন শাহ পার্ক, বড়কুঠি ও চরসহ পুরো পদ্মার পাড়েই বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে পান্তা-ইলিশ, নৃত্য, সঙ্গীত পরিবেশন, আবৃত্তি, গম্ভীরা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, গ্রামীণ খেলাসহ ইত্যাদি আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে রাজশাহী।

এ ছাড়াও রাজশাহী জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, বিভাগীয় গ্রন্থাগার, রাজশাহী কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে। ক্ষদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল ইনস্টিটিউট তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এদিন বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান, শিশু পার্ক বিনা টিকেটে উন্মুক্ত রাখা হয়।

বর্ষবরণের মূল আকর্ষণ এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।
ঋতু পরিবর্তনের মতো সমাজের মানুষ পরিবর্তিত হচ্ছে। রঙ পাল্টাচ্ছে গিরগিটির মতো। সেই চিন্তা থেকে গতবছর মঙ্গল শোভাযাত্রায় মূল বিষয় হিসেবে উপস্থাপন করা হয় অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় নির্মিত গিরগিটি। বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা, বাউল গানসহ বৈশাখী মেলাও বসে চারুকলায়।

এ ছাড়াও দিনটিকে নিজেদের মতো করে উদ্যাপন করতে বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নাটক, কবিতা, নৃত্য, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে।

বাঙালির এই উৎসবে মিশে যেতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরাও। মুগ্ধ হয়ে উপভোগ করেন বাঙালির সংস্কৃতি, আবেগ আর প্রাণের উচ্ছ্বাস। বাংলা নববর্ষের প্রথম সূর্যকে স্বাগত জানাতে তারাও আনন্দের জোয়ারে শামিল হন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও মঙ্গল শোভাযাত্রা বের করে।

সকাল থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, হাসপাতাল, শিশু পরিবার, শিশু সদন (এতিম খানায়) ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বর্ষবরণের এই দিনে আনন্দ ঐতিহ্য সব মিলিয়ে সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় রাজশাহী। আর এই মেলা ভালবাসা দিয়ে গড়া নতুন এক বাংলাদেশের জন্ম দেবে বলে আশা প্রতিটি বাঙালির।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)