শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » রাস্তা পাকাকরণে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট
প্রথম পাতা » গাইবান্ধা » রাস্তা পাকাকরণে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাস্তা পাকাকরণে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ী সদর ইউনিয়নের একটি রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তাটি পাকাকরণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) অর্থায়নে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন রাস্তায় ব্যয় ধরা হয়েছে ৯৫ লক্ষাধিক টাকা।
জানা গেছে, পলাশবাড়ী সদর ইউনিয়নে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সাহেব মিয়ার বাড়ি থেকে নজিমুদ্দিনের ব্রীজ পর্যন্ত ১ হাজার ২৯০ মিটার রাস্তা পাকাকরণের টেন্ডার আহবান করা হয়। রাস্তা পাকাকরণ কাজটির টেন্ডার অনুমতি দেয়া হয় মনি এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
অভিযোগ রয়েছে ওই ঠিকাদার কাজটি নিজে না করে বেশি টাকায় স্থানীয় ঠিকাদার মিঠু মিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। নিম্নমানের ইট দিয়ে ঠিকাদার মিঠু মিয়া সড়ক পাকাকরণ কাজটি করছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী কাজটি বিষয়ে বিভিন্ন মহলে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে দেখা গেছে, নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।
স্থানীয়রা জানালেন, ওই ঠিকাদার প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মহলে অভিযোগ করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছেনা। ঠিকাদার এতে ক্ষিপ্ত হয়ে নিম্নমানের ইটের খোয়া দিয়েই রাস্তাটি নির্মাণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক বলেন, স্থানীয় লোকজন কাজটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু ঠিকাদার এসে বিভিন্নভাবে তাদেরকে হুমকী ধামকি দিয়ে যায়। যে কারণে এলাকাবাসী ভয়ে আর কিছু বলছেনা। ঠিকাদারের এমন কাজ নিয়ে সচেতন মহলের মাঝে চাপা ক্ষোভের সুষ্টি হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, স্থানীয়রা এমন অভিযোগ করতেই পারে। সব অভিযোগ আমলে নেয়া যায়না। এখনকার লোকজন এমনি কাজ ভাল হোক বা মন্দ হোক অভিযোগ করেই থাকেন। তার পরেও আমি ঘটনাস্থলে লোক পাঠিয়ে দিচ্ছি রাস্তার কাজগুলো দেখার জন্য।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মনি এন্টার প্রাইজের প্রোপ্রাইটার মুকুল মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, এখানে কাজটি বিক্রি করার কোনো বিষয় নেই। ঠিকাদার মিঠু মিয়া আমার লাইসেন্স দিয়ে কাজটি পেয়েছেন। ওই লাইসেন্স ব্যবহার করে তিনি কাজটি করছেন। সেখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে ঠিকাদার মিঠু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভালমানের কাজ করতে গেলেও এলাকার লোকজন এমন অভিযোগ করে থাকেন। কাজ করতে গিয়ে একটু উনিশ-বিশ হবে। কোনো ঠিকাদারই শতভাগ কাজ করেনা। আমরা নিবিঘেœ কাজটি করছি কেউ কোনো বাধা প্রদান করেনি।


শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন মৌন প্রতিবাদ

গাইবান্ধা :: ফেনীর সোনাগাজিতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ সারাদেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন ও মৌন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকের হাতে যৌন হয়রানী বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশসহ নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পল্ল¬ী উন্নয়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মদ লস্কর, ইউপি সদস্য রেজাউল করীম মন্টু প্রমুখ। অনুষ্ঠানে ২০১৯-২০২০ অর্থবছরের ১ কোটি ৮০ লক্ষ ৫ হাজার ৮৬ টাকার প্রস্তাবিত সংশোধিত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল মোত্তালিব আকন্দ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের জন্য ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুর স্ব-উদ্যোগে প্রতিষ্ঠিত কম্পিউটার কেন্দ্রের উদ্বোধন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)