শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় সম্প্রীতি মেলার নামে অশ্লীল জুয়া-হাউজীর আসর
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় সম্প্রীতি মেলার নামে অশ্লীল জুয়া-হাউজীর আসর
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীঘিনালায় সম্প্রীতি মেলার নামে অশ্লীল জুয়া-হাউজীর আসর

---খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা সদরে সড়ক ও জনপথ (সওজ)-এর আইনী ঝামেলাপূর্ন মাঠে সম্প্রীতি মেলা’র নামে ১১দিন ধরেই চলছে জুয়া-হাউজী এবং নানা ধরনের অশ্লীল-অপসংস্কৃতির কীতিকলাপ। চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াও আশেপাশে বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক)-এ তোলা হলেও টনক নড়েনি কারোই। বরং স্থানীয় প্রশাসন ‘দেখি নাই, শুনি নাই, জানি নাই’ এমন ভান ধরে মেলা’র চিহ্নিত আয়োজকদের সাথে রাতের আঁধারে দহরম-মহরম করেই চলছিলেন।
এলাকাবাসীর চাপের মুখে অনেকটা অনেকটা বাধ্য হয়েই বৈশাখী মেলা’র নামে চলমান অপকর্ম বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তরুণ আওয়ামীলীগ নেতা মো: জাহাঙ্গীর হোসেন। গত ১৭ এপ্রিল মেলার নামে অশ্লীলতা ও জুয়ার বন্ধের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
কবাখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নাম সম্বলিত পত্রে চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, গত ৯ এপ্রিল থেকে কবাখালী ইউনিয়নের অন্তর্গত সওজ’র মাঠে বৈসাবি ও বৈশাখী মেলার নামে দৈনিক তামান্না র‌্যাফেল ড্র, অশ্লীল নৃত্য ও হাউজি’র নামে অবাধে জুয়া এবং অসামাজিক কার্যকলাপ চলছে। এতে করে এলাকার শান্তি শৃঙ্খলা ও শিক্ষার্থীদের পড়াশুনার পরিবেশ নষ্ট হচ্ছে।
অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় এক প্রান্তে র‌্যাফেল ড্র’র বুথ, অন্য প্রান্তে হাউজি ঘরসহ বেশ কিছু বন্ধ ঘর এবং স্টল দেখা যায়। মেলা প্রাঙ্গণে দর্শণার্থীর উপস্থিতিও কম। কিন্তু সে চিত্র রাতের বেলায় পুরো ভিন্ন। হাউজি, র‌্যাফেল ড্র, জাদু ও অশ্লীল নাচগান দেখতে একশ্রেণীর দর্শক উপস্থিতি চোখে পড়ে। এছাড়া সকাল থেকে দীঘিনালা সহ পুরো জেলায় র‌্যাফেল ড্র বিক্রির মাইকবাহী গাড়ি চষে বেড়াচ্ছে। এসব কিছুর পরও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন জনপ্রতিনিধি ও সুশীল সমাজ।
কবাখালী ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন বলেন, জুয়া ও অশ্লীলতার বিরুদ্ধে এলাকাবাসী কথা বলার সাহস করছে না। উপজেলা পরিষদ ও থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে বৈশাখী মেলার নামে অনুমতি ছাড়া সওজ’র জায়গায় জুয়া ও অশ্লীল কার্যকলাপ চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা রাতের পর রাত মেলায় কাটিয়ে দিচ্ছে। দিনমজুর শ্রেণীর লোকজন সারাদিনের উপার্জিত অর্থ রাতের বেলায় মেলা প্রাঙ্গণে হারিয়ে শূন্য হাতে বাড়ি ফিরছেন। প্রতিনিয়ত সামাজিক ও পারিবারিক কলহ বাড়ছে। এটি বন্ধে সকলকে সোচ্চার হওয়ার পাশাপাশি প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে মেলা আয়োজক কমিটির সভাপতি মুজিবুর রহমান (প্রকাশ মুজিব মেম্বার)-এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনুমতি আছে কিনা সেটি তিনিও জানেন না। দীপ্ত টিভি’র প্রতিনিধি নাজিম উদ্দিন নামের এক সাংবাদিক প্রশাসনের সাথে সমন্বয় করে মেলার সবকিছু দেখাশুনা করছেন। এই কথা বলেই তিনি ফোনটি আয়োজক কমিটির আরেক সদস্য ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে ধরিয়ে দেন। তিনিও একই সুরে সাংবাদিক নাজিম উদ্দিন সব জানেন বলে ফোন রেখে দেন।
সাংবাদিক নাজিম উদ্দিনের মুঠোফোনে এ বিষয়ে জানতে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
খাগড়াছড়ি সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, সড়ক ও জনপথের জায়গার উপর মেলা চলছে বলে শুনেছি। মেলার অনুমতি কে দিয়েছেন সেটি আমার জানা নেই। যেহেতু জায়গাটি নিয়ে আদালতে মামলা চলছে সেহেতু এই মাঠ কাউকে ব্যবহার করতে দেওয়ার কথা নয়। কিভাবে মেলা চলছে সেটি খতিয়ে দেখতে হবে।
জেলার অন্যতম নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন), দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), খাগড়াছড়ি বিকশিত নারী নেটওয়ার্ক এবং খাগড়ছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর পক্ষ থেকেও জেলাজুড়ে কারণে-অকারণে কিছু চিহ্নিত ব্যক্তির মেলার নামে বাণিজ্যিক অপতৎপরতা, অপসংস্কৃতি এবং স্থানীয় পাহাড়ি-বাঙালিদের সামাজিক মূল্যবোধ্য পরিপন্থী কর্মকান্ডের বিষয়ে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
এসব সংগঠনের পক্ষ থেকে মেলা-লটারী-হাউজী এবং নানামুখী অবৈধ কর্মকান্ডের নামে সাধারণ মানুষ থেকে হাতিয়ে নেয়া অর্থ উদ্ধার এবং রাজস্ব ও কর ফাঁকির মামলা দায়েরের প্রশাসনিক দায়-দায়িত্ব রয়েছে বলে মত প্রকাশ করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম জানান, বৈসাবি ও বৈশাখী মেলা করার জন্য কিছু শর্তসাক্ষেপে মেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত ভঙ্গ করে র‌্যাফেল ড্র, হাউজি ও অশ্লীল কিছু করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খাগড়াছড়িতে নদী-ছড়া দখল মুক্ত রাখার দাবিতে মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে চেঙ্গী নদীসহ সকল নদী-ছড়া দখলমুক্ত ও স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খাগড়াছড়ি সদরের শাপলা চত্বরে গ্রীন ভয়েস নামে একটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা, খাগড়াছড়ির চেঙ্গী নদীসহ মাইনী ফেণী নদীর দুইপাশ দখল মুক্ত করে স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় নদী-ছড়া দূষণমুক্ত রাখতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনের সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস’র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রধান সমন্বয়ক সাচিনু মারমা।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ