শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় পুকুর খননের সময় মাটির নীচ থেকে ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের ত্রিমূর্তি উদ্ধার
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় পুকুর খননের সময় মাটির নীচ থেকে ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের ত্রিমূর্তি উদ্ধার
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় পুকুর খননের সময় মাটির নীচ থেকে ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের ত্রিমূর্তি উদ্ধার

---ময়মনসিংহ প্রতিনিধি  ::ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গুচ্ছ গ্রামের সরকারি পুকুরের মাটি কাটার সময় পুকুর থেকে ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের একটি ত্রিমূর্তি উদ্ধার করেছে স্থানীয় জনতা। মাটি কেটে খনন করার সময় পুকুরের মাঝখানের ১০-১২ ফুট নিচ থেকে উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি ৫০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার ২২ এপ্রিল ওই মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রোমেন শর্মা জানান, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু এ বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মূর্তির দৈর্ঘ্য অনুমানিক দুই ফুট, প্রস্থ এক ফুট, ওজন ২৬ কেজি। উদ্ধারের পর মূতিটি কী পাথরের পরীক্ষা করার জন্য রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ প্রহরায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটিকে জেলা প্রশাসকের (রাষ্ট্রীয়) কোষাধারে জমা রাখা হবে।

তিনি বলেন, রোববার (২১ এপ্রিল) উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে কার্যাদেশ নিয়ে উপজেলার পাড়াগাঁওয়ে যান আবদুস ছামাদ, আবদুল আলীম ও স্থানীয় মাটি ব্যবসায়ীরা।

তারা মজলিশ পাড়াগাঁও মৌজার ৫৩৮নং দাগের ৪ একর ২১ শতাংশ জমির ওপর গুচ্ছগ্রামের পুকুরটি মাছ চাষের জন্য ভ্যাকু দিয়ে পুনঃখনন কাজ শুরু করেন।

রোববার (২১ এপ্রিল) খনন করতে গিয়ে পুকুরের মাঝখানের ১০-১২ ফুট নিচ থেকে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মূর্তিটি এক নজর দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার লোকজন ভিড় জমান।

স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুরে ভেকু দিয়ে সরকারি ওই পুকুরের মাটি কাটার সময় মূর্তিটি দেখে স্থানীয় গুচ্ছ গ্রামের ইউপি সদস্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।

পরে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড রোমেন শর্মা ও ভালুকা মডেল থানায় ফোন করলে তারা উপস্থিত হয়ে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু জানান, প্রায় হাজার বছরের পুরনো এই পুকুরটি খনন কাজ চলছিল। খবর পেয়ে আমি উপস্থিত হয়ে প্রশাসনকে জানাই। তারা এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পাড়াগাঁও মৌজার গুচ্ছ গ্রামের এ জমিটি খাস খতিয়ানভুক্ত। জমিটি তৎকালীন মুক্তাগাছার জমিদার রঘুনাথ বাবুর জমিদারি স্টেট ছিল। জমিদারি প্রথা উচ্ছেদের পর সেটি খাস খতিয়ানভুক্ত হিসেবে রেকর্ড হয়। বর্তমানে পুকুরটির চারপাশে গুচ্ছ গ্রামে ৩০টি পরিবার বসবাস করে। পুকুরটিতে ৮ একর সরকারি জমি রয়েছে।

গুচ্ছগ্রামের বাসিন্দা আবদুল আলীম জানান, ছোটবেলায় দেখতাম ভয়ে পুরনো ওই পুকুরে কেউ নামতো না। মাছ চাষের জন্য পুকুরটি খনন করার সময় মাটির নিচ থেকে মূর্তিটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মূর্তিটি ৫০০ বছরের পুরনো হবে, তবে মূর্তিটির মূল্য কত হতে পারে তা কেউ বলতে পারে না।’





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ