শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে পিতলের মূর্তিসহ এক চোরাকারবারি আটক
প্রথম পাতা » জয়পুরহাট » জয়পুরহাটে পিতলের মূর্তিসহ এক চোরাকারবারি আটক
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়পুরহাটে পিতলের মূর্তিসহ এক চোরাকারবারি আটক

---জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাট সদর উপজেলায় পিতলের একটি মূর্তিসহ শ্রী চরণ টেরু (৪৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার ২১ এপ্রিল রাতে সদর উপজেলার মাধাইনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শ্রী চরণ টেরু জয়পুরহাট সদর উপজেলার পূর্ব নারায়ণপাড়া গ্রামের মৃত নারায়ণ মাঝির ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, সদর উপজেলার মাধাইনগর বাজার থেকে ২ কেজি ১শ গ্রাম ওজনের ১টি পিতলের মূর্তিসহ ওই চোরকারবারিকে আটক করা হয়।

এ ঘটনায় শ্রী চরণ টেরুর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

জয়পুরহাটে ৬ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা

জয়পুরহাট প্রতিনিধি :: জয়পুরহাটের সদর উপজেলার মাধাই নগরে জুয়া খেলার অপরাধে ছয় জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় এই আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার ছোটাহার গ্রামের নুরনবী মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৫৫), সিও কলোনি গ্রামের শরিফ উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৩০), পাঁচুরচক ফকিরপাড়া গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে আ. ওহিম (২৫), পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের মাজের উদ্দীনের ছেলে গোলজার হোসেন (৫৫), সুতারপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (৩৫) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইয়েরপুকুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে আবু সাইদ (৪৫)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, আটকরা বিভিন্ন এলাকায় গিয়ে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে। রবিবার বিকালে মাধাইনগর এলাকায় আসর বসিয়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদি ও নগদ ৭৩ হাজার ৩৬০ টাকাসহ তাদের আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২৫ দিন থেকে ১০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত। আদালতের নির্দেশে সাজাপ্রাপ্তদের জয়পুরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)