শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা » জামায়াতের সরিষাতেই ভুত
প্রথম পাতা » ঢাকা » জামায়াতের সরিষাতেই ভুত
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামায়াতের সরিষাতেই ভুত

---সিরাজী এম আর মোস্তাক, ঢাকা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী যে সরিষাদানা ব্যবহার করে ভুত তাড়ায়, তাতেই ভুত রয়েছে। সম্প্রতি দুজন নেতা দল থেকে বিচ্ছিন্ন হওয়ায় এটি স্পষ্ট হয়েছে। তাদের বিদায়ী বক্তব্য, জামায়াতের ভিত্তিমূলে আঘাত করেছে। এদের একজন জনাব ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক। তিনি ১৯৭১ সালে জামায়াতের প্রাক্তন নেতাদের ভূমিকার জন্য বর্তমান নেতৃবৃন্দকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। অথচ তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের পক্ষে ডিফেন্স টিমের প্রধান কৌশুলি ছিলেন। তিনি ট্রাইব্যুনালে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের নির্দোষ প্রমাণে সর্বাত্মক চেষ্টা করেছেন। তিনি চেষ্টা করেছেন, মাওলানা সাঈদীসহ দন্ডপ্রাপ্ত নেতৃবৃন্দ ১৯৭১ সালে জঘন্য অপরাধে জড়িত ছিলেননা। এজন্য তিনি বহুবার মিডিয়ার সম্মুখীন হয়েছেন। তাঁর বক্তব্যে দেশের সাঈদীভক্ত জনতা অনুপ্রাণিত হয়েছে। তারা সাঈদীকে ফাঁসির রায়ের বিরূদ্ধে ফুঁসে উঠেছে এবং আবেগাপ্লুত হয়ে তাকে চাঁদে দেখেছে। এ ঘটনায় শত শত নারী-পুরুষ প্রাণ হারিয়েছে এবং বহু আহত ও পঙ্গু হয়েছে। এতে সাঈদীর ফাঁসির দন্ড কমে যাবজ্জীবন সাজা হয়েছে। এটি ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের সফলতা। এখন তিনিই সুর পাল্টিয়ে জামায়াত নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছেন- ১৯৭১ সালে প্রাক্তন নেতাদের প্রচলিত অপরাধ স্বীকার করতে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে। এতে ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের আইনি লড়াই এবং চেতনাগত পার্থক্য সুস্পষ্ট হয়েছে। এ ডিফেন্স টিমের জন্যই জামায়াত নেতাদের ফাঁসি হয়েছে। এটি জামায়াতের ভুতযুক্ত সরিষাদানা।
ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক যেজন্য জামায়াতের ভুত সাব্যস্ত হয়েছেন, এর বহু সমর্থক এখনো তা ধারণ করেন। এটি জামায়াতের ব্যর্থতা। এ বিষয়ে অনুসন্ধান করলে দেখা যায়, ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতে কিছু ভ্রান্তি রয়েছে। ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক একাংশ প্রকাশ করেছেন মাত্র। জামায়াত নেতৃবৃন্দের উচিত, এসকল ভ্রান্তি দূর করা।
এখানে জামায়াতের দু’একটি ভ্রান্তি তুলে ধরছি। এর সমর্থকগণ বঙ্গবন্ধু ও তাঁর ঘোষিত ৩০লাখ শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বঙ্গবন্ধুকে ইসলাম বিদ্বেষী মনে করেন। তারা বলেন, বঙ্গবন্ধু ভুলবশত ৩লাখ শহীদের পরিবর্তে ৩মিলিয়ন বলেছেন। তাদের এ ধারণা পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক। পবিত্র কোরআনে বহু আধিক্যবাচক আয়াত রয়েছে। আল্লাহ পাক সুস্পষ্ট সংখ্যা উল্লেখ করেও আধিক্য বুঝিয়েছেন। মুক্তিযুদ্ধে প্রাণদানকারী লাখো শহীদের সংখ্যা ঘোষণার শিক্ষাটি বঙ্গবন্ধু পবিত্র কোরআন থেকেই নিয়েছেন। তিনি পবিত্র কোরআনের আলোয় আলোকিত একজন কোরআনপ্রেমী মুসলমান ছিলেন। তিনি যতবার জেলে গেছেন, প্রয়োজনীয় বস্ত্রের সাথে একটি কোরআন কাছে রেখেছেন। (বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী)। তিনি ৩০লাখ শহীদের সুনির্দিষ্ট সংখ্যা ঘোষণা করলেও এর তালিকা করেননি। তিনি ৩০লাখ শহীদের পক্ষ থেকে মাত্র ৭জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন; যেন মুক্তিযুদ্ধে প্রাণদানকারী সকল শহীদই শ্রেষ্ঠ মানের মুক্তিযোদ্ধা স্বীকৃত হন। তিনি জীবিত যোদ্ধাগণকে শহীদের চেয়ে নিন্ম স্তরের পদবি দিয়েছেন। তিনি ১৯৭১ এর সাড়ে সাত কোটি বীর বাঙ্গালির পক্ষ থেকে মাত্র ৬৬৯ জনকে বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাব দিয়েছেন। তাঁর শাসনামলে এ ৬৭৬ খেতাবধারী শহীদ ও মুক্তিযোদ্ধা ব্যতিত আর কোনো তালিকা ছিলনা। এ তালিকা ব্যতিত সবাইকে তিনি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারভুক্ত করেছেন। তাঁর সময়ে মুক্তিযোদ্ধা ভাতা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কোটা ছিলনা। তিনি চাকুরিতে প্রবেশে বয়স সীমাবদ্ধ করেননি। বঙ্গবন্ধু বহু বৃদ্ধকে ডেকে চাকুরি দিয়েছেন। এটিই বঙ্গবন্ধুর মহান আদর্শ, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা এবং ইসলামের দিক-নির্দেশনা বটে। এবিষয়ে ভ্রান্ত ধারণা, জামায়াতের ব্যর্থতা।
ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক যে ট্রাইব্যুনালে ছিলেন, এতে আন্তর্জাতিক শব্দ থাকলেও এর বিচারক ও অপরাধী সবাই বাংলাদেশি। হানাদার পাকিস্তান বা অন্য দেশের বিচারক ও অপরাধী কেউ নেই। বাংলাদেশের বিচারকগণ এ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বসে ব্যারিষ্টার আব্দুর রাজ্জাকের ডিফেন্স টিমের সহায়তায় শুধু বাংলাদেশের নাগরিকদেরই অভিযুক্ত করেছেন। তারা প্রমাণ করেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত জঘন্য অপরাধসমূহ শুধু বাংলাদেশিরাই করেছে। পাকিস্তানিরা অপরাধী নয়। এখন বিশ্বজুড়ে স্বীকৃত হয়েছে, ১৯৭১ এর ইতিহাসে যাই থাকুক; বর্তমান বাংলাদেশীরাই যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধী প্রজন্ম। পাকিস্তানিরা নয়। ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক পেশাগত স্বার্থে জামায়াত নেতাদের নিরপরাধ বললেও, তাঁর পদত্যাগকালীন বক্তব্যে প্রকৃত সত্য ফুটে উঠেছে। জামায়াত ব্যারিষ্টার আব্দুর রাজ্জাককে দিয়ে ভুত তাড়াতে গিয়ে, নিজের সরিষার ভুতেই আক্রান্ত হয়েছে। সুতরাং এর নেতৃবৃন্দের উচিত- সকল ভ্রান্তি নির্ণয় ও দলীয় ভুত চিহ্নিত করে, তা থেকে দলকে রক্ষা করা।

এই লেখাটি লেখকের নিজস্ব মতামত : লেখাটির যে কোন মতামতের জন্য সিএইচটি মিডিয়া কর্তৃপক্ষ দায়ী নয়।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)