শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে টিউবওয়েলের পানি নেওয়ায় নারীকে পেটানোর ঘটনায় ২ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে টিউবওয়েলের পানি নেওয়ায় নারীকে পেটানোর ঘটনায় ২ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে টিউবওয়েলের পানি নেওয়ায় নারীকে পেটানোর ঘটনায় ২ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ফয়জুল উলুম মাদ্রাসার টিউবওয়েল থেকে পানি নেওয়ায় এক নারীকে পেটানোর ঘটনায় ফয়জুল উলুম মাদ্রাসার ২ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফয়জুল উলুম মাদ্রাসার এই ২শিক্ষক ওই নারীর দুই ছেলে ও মেয়েকেও ঝাড়ু এবং ইট দিয়ে পিটিয়ে আহত করেছে । ঘটনার পর হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আটক করা হয় মাদ্রাসার দুই শিক্ষককে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাসস্টেশন এলাকার ফয়জুল উলুম মাদ্রাসায়।
বুধবার (২৪ এপ্রিল) রাতে মামলা দায়ের করা হলে বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এর নির্দেশে দুই শিক্ষককে গ্রেপ্তার করে আলীকদম থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলা সদরের বাসস্টেশন সংলগ্ন ফয়জুল উলুম মাদ্রাসার টিউবওয়েল থেকে পার্শ্ববর্তীরা প্রায় সময় পানি নিয়ে থাকেন। গতকাল মঙ্গলবার তারা পানি নিতে আসে প্রবাসী আহম্মদ শরিফের ছেলে মো. আলম (১৯)। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মাদ্রাসার পরিচালক মওলানা সামসুল হুদা ঝাড়ু দিয়ে পিটিয়ে আহত করেন মো. আলমকে।ঘটনার খবর পেয়ে সেখানে ছোট ভাই মো. রফিক (১৬) এলে তাকেও বেধড়ক পেটান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। স্থানীয়রা আহম্মদ শরিফের ন্ত্রী সালমা বেগমকে (৩৮) খবর দিলে সালমা বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে মহিমা জান্নাত রুনা (১৪) সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান। এ সময় লাঠি, ঝাড়ু ও ইট দিয়ে সম্মিলিতভাবে তারা তাদের ওপর হামলা করেন। নারীর ওপর শিক্ষকদের হামলার ঘটনা ভিডিও করে রাখেন অন্যরা। পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
সালমা বেগমের ছেলে আহত মো. রফিক বলেন, ঘটনার পর তারা থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি, কোনো বিচারও করেনি।
ওই মাদ্রাসার পরিচালক স্থানীয় আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিনের আত্মীয় হওয়ায় পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে রাতে হামলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলে টনক নড়ে প্রশাসনের। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশে বুধবার রাতে থানায় মামলা হয়।
আহত সালমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ মাদ্রাসার শিক্ষক মওলানা মাহামুদুল করিম ও আলমগিরকে আটক করেছে।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এক নারীর ওপর শিক্ষকদের হামলার ভিডিও ফেসবুকে দেখার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলীকদম থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আলীকদম থানায় মামলা হয়েছে নারীদের উপরে এ হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)