শনিবার ● ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ঢাকা » মাইকেল চাকমার মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন
মাইকেল চাকমার মুক্তির দাবিতে ঢাকায় মানববন্ধন
পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত ) অন্যতম সংগঠক ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা গত ৯ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। তবে, রাষ্ট্রীয় কোনো সংস্থার হেফাজতে তাকে রাখা হয়েছে এমন দাবি করে দ্রম্নত তাকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে পাহাড়িদের তিনটি সংগঠন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অবস্থিত সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধন থেকে দাবি জানানো হয়- অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান জানাতে হবে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাকে ফিরিয়ে দিতে হবে; রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খুন-গুম-অপহরণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে; পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে মুক্ত চর্চা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে; পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়-নির্যাতন বন্ধ করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পাহাড়ি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর