শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
প্রথম পাতা » কৃষি » জমি নেই তাতে কি ছাদ তো আছে
প্রথম পাতা » কৃষি » জমি নেই তাতে কি ছাদ তো আছে
মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি নেই তাতে কি ছাদ তো আছে

--- চাটমোহর (পাবনা) প্রতিনিধি  :: বৈচিত্রময় রূপের অধিকারী ভূমি। এর ব্যবহার ও বৈচিত্রময়। ভূমির রূপের মালিকানার পরিবর্তন ঘটছে। ভূমির মধ্যে অসংখ্য নতুন নতুন আইল হওয়ায় কমছে ব্যবহার যোগ্য ভূমির পরিমান। অনেক ভূমি হীন মানুষ ও রয়েছেন যারা সব সময় বসবাস অথবা চাষাবাদের জন্য এক খন্ড ভূমি নিজের করে পাবার স্বপ্ন দেখেন।
পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মৃত আনসার আলীর ছেলে আবুল হোসেন (৩৮) একজন মুদি দোকানদার। তার সখ বাগান করা। মাথা গোঁজার ঠাই টুকু ছাড়া বাড়তি কোন ভূমি নেই তার। অবশেষে বাড়ির ছাদে বাগান করে তিনি তার সখ মেটাচ্ছেন। নিজের ছাদ বাগান সম্পর্কে আবুল হোসেন বলেন, “ গাছের পাতার সবুজ রং আমায় মুগ্ধ করে। ইচ্ছা করে গাছ লাগাতে । কিন্তু গাছ লাগানোর মতো কোন জায়গা ও জমি নেই আমার। মাত্র তিন শতক বসত বাড়ির মালিক আমি। প্রবাসে থাকাকালীন সময়ে সঞ্চয় করা টাকায় দ্বিতল ভবন করেছি। জমি নেই তাতে কি ছাদতো আছে। বছর সাতেক পূর্বে এ ভবনের ছাদেই গাছ লাগানোর চিন্তা মাথায় আসে। সখের বশে ছাদ বাগানে সিমেন্টের চাড়িতে ৪ টি আমরোপালি, ৪ টি লিচু, ৪ টি লেবু, ২ টি পেয়ারা, ২ টি বেদানাসহ ক্যাকটাস, বড়ই, ঘৃতকাঞ্চন, কমলাসহ বিভিন্ন জাতের ফলের গাছ লাগাই। এখন ফল গাছগুলো থেকে টাটকা ফল পাচ্ছি। অবসর সময়ে যখন গাছগুলোর পরিচর্যা করি তখন ভালো লাগার অনুভূতিতে আচ্ছন হই। নিজ হাতে গাছ থেকে নিরাপদ আম পেয়ারা লিচু পেরে খাই ”।
আবুল হোসেন আরো বলেন, আমরা অনেক ভাই বোন। অনেক সদস্যের সংসার চালাতে হিম শিম খেতে হতো আমার বাবাকে। চাটমোহর পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত পড়া লেখা করানোর পর আমাকে আর পড়াতে পারেন না। এর পর বছর চারেক পরে অতি কষ্টে টাকার যোগার করে আমাকে কুয়েত পাঠান। ১৬ বছর কুয়েতে প্রবাস জীবন কাটাই। একটা অফিসে পিয়ন পদে কাজ করেছি। ২০০৭ সালে দেশে ফিরে বিয়ে করে আবার প্রবাসে পারি জমাই। ২০০৮ সালে ফিরে আসার পরে আর বিদেশে না গিয়ে বাড়ি করি এবং দ্বিতল ভবনের নিচ তলায় মুদি দোকান করি। এ দোকানের/বাড়ির ছাদেই বাগান করেছি।
এক বছর পর পর ছাদ বাগানের সিমেন্টের চাড়ির মাটি পাল্টান তিনি। স্ত্রী শান্তা ও মা বেগম আরাও আবুলের ছাদ বাগানের পরিচর্যা করেন। গাছে নিয়মিত পানি দেন তারা। যাদের বাগান করার মতো নিজস্ব সম্পত্তি নেই তারা ইচ্ছা করলে বাড়ির ছাদ বা উঠোনের স্বল্প জায়গায় ও টবে মনোরম বাগান করতে পারেন বলে জানান আবুল হোসেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)