শুক্রবার ● ১৭ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
খাগড়াছড়িতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজ শুক্রবার সকালে নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দিবসটি পালন করা হয়।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, যুব ও ক্রীড়া সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মংসুপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা ও স্বদেশ প্রত্যাবর্তনের কথা তুলে ধরে আওয়ামীলীগের সরকার ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের রজতজয়ন্তী’র শোভাযাত্রা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সনাতন ছাত্র-যুব পরিষদ প্রতিষ্ঠার ২৫ বছর (রজত জয়ন্তী) উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন মন্দিরের সামনে বেলুন উড়িয়ে রজতজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী বলেন, সনাতন ছাত্র-যুব পরিষদ বিভিন্ন আর্ত সাামাজিক ও বহুমূখী উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে সামনের দিয়ে এগিয়ে চলেছে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে এ সংগঠনের কর্মকান্ডেদেশ ও সমাজকে এগিয়ে যাবে। এ সময় তিনি দক্ষতার সাথে সংগঠনকে পরিচালনার জন্য সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
এ সময় লক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, খাগড়াছড়ি জেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে, পৌর কাউন্সিলর পরিমল দেবনাথলক্ষ্মী নারায়ন মন্দির পরিচালনা কমিটির সদস্য অজিত নন্দী, সনাতন সমাজের উপদেষ্টা মন্ডলীর সদস্য রঞ্জিত দে, স্বপন দেবনাথ, স্বপন চৌধুরী, ধনা চন্দ্র সেন এবং তপন সরকার উপস্থিত ছিলেন।
এছাড়াও সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য, সহ-সভাপতি বিমল দেবনাথ, সাধারণ সম্পাদক শেখর সেন, যুগ্ম সম্পাদক লিটন ভট্টাটার্য রানাসহ বিভিন্ন উপজেলার সনাতন ছাত্র-যুব পরিষদের নেতৃবৃন্দরা র্যালীতে অংশ নেয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উদ্বোধন স্থলে গিয়ে শেষ হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১