শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত
রবিবার ● ২৬ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে অপহরণের পর হত্যার প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। আজ রবিবার ২৬ মে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করেছেন। বান্দরবান জেলা শহরসহ ৭টি উপজেলায় এই অর্ধদিবস হরতালের কর্মসূচি পালন করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। বান্দরবানের সকল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহনও। হাটবাজারগুলোতে খোলেনি কোনো ধরনের দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের বালাঘাটা,কালাঘাটা,হাফেজঘোনা,বাস ষ্টেশন এলাকাকা শতশত আওয়ামী লীগের নেতা কর্মিরা বিভিন্ন পয়েন্টে জড়োহয়ে পিকেটিং ও সড়ক ব্লক করে রাখতে দেখা গেছে।
জেলা আ.লীগ সূত্র জানান, গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার কুহালং ইউনিয়নের জর্ডান পাড়ার নিকটে শিলক খালের আগাঝিড়ি থেকে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমার লাশ উদ্ধারের পর আওয়ামী লীগের নেতাকে অপহরনের পর হত্যার প্রতিবাদে রবিবার অর্ধদিবস হরতালের কর্মসূচি দেন জেলা আওয়ামী লীগ।
এদিকে, পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন গুলির অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ ও হত্যার প্রদিবাদে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ বান্দরবান জেলার নেতা কর্মিরা। রবিবার সকাল ১০ টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রীতির বান্দরবানে অপহরণ হত্যাসহ অপরাধ সংগঠিতকারি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন নামে সন্ত্রসী কর্মকান্ডে লিপ্ত অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জন্য প্রধান মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
তারা আরও বলেন, বিশেষ করে ২নং কুহালং ইউনিয়নের রাবার বাগান এলাকায় সেনাবাহিনীর স্থায়ী কেম্প স্থাপন অতিজরুরী এবং বান্দরবানের যেসব দূর্গম এলাকায় সস্ত্রাসীরা চাঁদাবাজিসহ অপহরণ হত্যাসহ নানা অপরাধ করছে সে এলাকায় সেনাবাহিনীর স্থায়ী কেম্প স্থাপনের দাবি জানান।
অন্যদিকে, বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমার হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা ও জেএসএস এর জেলা সাধারণ সম্পাদক ক্যাবা মং মার্মাসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পর জিঙ্গাসাবাদ করছে বান্দরবান সদর থানা পুলিশ।
উল্লেখ্য, গত ১৫ দিনের মধ্যে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ও কুহালং এলাকায় সন্ত্রাসীদের হাতে ৪জন নিহত ও একজন অপহৃত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন আওয়ামী লীগের ও দুজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)এর সমর্থক। রাজবিলা কুহালংসহ বিভিন্ন এলাকায় অপহরণ, হত্যাকান্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। সন্ত্রাসীদের ভয়ে বিভিন্ন এলাকায় রাতে বাড়ির বাহিরে পালিয়ে বেড়াতে হচ্ছে এলাকার যুবকদের।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)