শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা কারাগার থেকে আসামি পলায়ন : তদন্ত কমিটি গঠন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা কারাগার থেকে আসামি পলায়ন : তদন্ত কমিটি গঠন
শনিবার ● ২৫ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা কারাগার থেকে আসামি পলায়ন : তদন্ত কমিটি গঠন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা কারাগার থেকে বকুল হোসেন (৩৩) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৪ মে) বিকেলে আসামি বকুল হোসেন পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এদিকে, কারাগার থেকে আসামি পালানোর ঘটনাটি জেলাজুড়েই এখন সকলের মুখেমুখে। আসামি পালিয়ে যাওয়া বা নিখোঁজের ঘটনায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ১৮ এপ্রিল গোবিন্দগঞ্জ থানা পুলিশ কামদিয়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী আসামি বকুলকে ২শত ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। মাদক মামলায় আটকের পর তাকে এক মাস আগে জেলা কারাগারে পাঠায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আটককৃত পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী আসামী বকুল(৩৩) গোবিন্দগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আহম্মদ আলী ছেলে।
জেল সুপার মাহবুবুল আলম বলেন, বকুল কারা কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
কারাগার থেকে মাদক মামলার আসামি বকুল হোসেন (৩২) পালিয়ে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অতিরিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) জেবুন নাহারকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. ময়নুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মোঃ শাহীদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, বিষয়টি জানার পর পরই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, কমিটিকে সরেজমিন পরিদর্শন করে আসামি বকুল হোসেনের পলায়নের কারণ উদঘাটন ও দায়ী ব্যক্তিদের সনাক্তকরণ পুর্বক আগামী পাঁচ কার্যদিবসের মধ্য মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)