শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ মে ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
রবিবার ● ২৬ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার মিজানুর রহমানকে কুষ্টিয়ার মিরপুরে কুপিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার এলাকার বিক্ষুব্ধ লোকজন শহরে বিক্ষোভ মিছিল ও জেলা শহরের ডিবি রোডে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। পরে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিজানুরের বাবা মোসলেম উদ্দিন, জেলা শ্রমিক লীগ নেতা খায়রুল ইসলাম, ফিরোজ কবীর, আব্দুর রশিদ খুশি, নাদিম হোসেন, আব্দুল মতিন, সোলায়মান হোসেন প্রমুখ।
বক্তারা মিজানুর রহমানের হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। সেইসাথে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, মিজানুর রহমান (২৪) কুষ্টিয়ার পোড়াদহ ইউনিয়নে কেএইচএম পাওয়ার লিঃ কোম্পানীতে চাকুরী করে আসছিল। গত ১৭মে রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার সময় তার সহযোগি ওই কোম্পানীর সহকারি ম্যানেজার শাহ আলমসহ একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ধানের ন্যায্য মুল্যের দাবিতে স্মারকলিপি প্রদান
গাইবান্ধা :: জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটে-বাজারে সরকারি ক্রয় কেন্দ্র খুলে, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় কর, করতে হবে ও ধানের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবিতে রবিবার সকালে গাইবান্ধা জেলা কৃষক দল জেলা প্রশাসকের বরাবরে অফিস কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, সি. সহ-সভাপতি আব্দুল হাই মিয়া, সদর থানা কৃষক দলের সভাপতি হাসেন আলী, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, সাদুল্যাপুর থানা কৃষক দলের সভাপতি হবিবর রহমান, সাঘাটা থানা কৃষক দল সভাপতি এ্যাডঃ আবু বক্কর সিদ্দিক ছানা, সুন্দরগঞ্জ থানা কৃষক দল সভাপতি প্রভাষক ফারুক মিয়া, পলাশবাড়ী থানা কৃষক দলের শফিকুল ইসলাম ছকু, জাহিদুল ইসলাম আঙ্গুর, আবু তাহের মিয়া, আসাদুল ইসলাম প্রমুখ।
গাইবান্ধায় গুলি করে পুলিশ সোর্সকে হত্যা
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ফরিদপুর ইউনিয়নের মাজেদ চেয়ারম্যানের মোড়ে শনিবার গভীর রাতে গুলি করে পুলিশ সোর্স বুদা মিয়া (৫০) কে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত বুদা মিয়া ওই উপজেলার দড়ি জামালপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ও স্থানীয় কাপড় ব্যবসায়ি ছিল।
পুলিশ জানায়, বুদা মিয়া বাড়ী থেকে রাতের খাবার খেয়ে স্থানীয় মাজেদ চেয়ারম্যানের মোড়স্থ তার নিজ কাপড়ের দোকানের সার্টার খোলার সময় দূর্বত্তরা তার বুকে গুলি করে। এসময় গুলির শব্দ ও তার চিৎকারে আশেপাশের দোকানদাররা এগিয়ে এলে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)