শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার মোগো লগে এরহম হরলে মোরা যামু কই ?
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার মোগো লগে এরহম হরলে মোরা যামু কই ?
বুধবার ● ২৯ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার মোগো লগে এরহম হরলে মোরা যামু কই ?

 ---বরগুনা প্রতিনিধি :: ‘৬৫ দিন মাছ না ধরলে খামু কী ? মাইয়া-পোয়া লইয়া খয়রাত (ভিক্ষা) করা লাগবে। হের চাইতে মোগো এন্ডি (বিষ) দেউক, খাইয়া মইরা যাই।’
সাগরে মাছ ধরার ওপর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৬৫ দিনের নিষেধাজ্ঞার বিষয়ে এভাবেই নিজের হতাশার কথা জানাচ্ছিলেন জেলে নুর মোহাম্মাদ। সোমবার (২৭ মে) পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে তার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়।
নুর মোহাম্মাদ বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া ট্রলারের একজন ভাগি জেলে। তিন সন্তান, মা বাবা ও স্ত্রীকে নিয়ে সাত জনের সংসার তার। সাত জনের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যার ওপর ভর করে চলে পুরো সংসার। নিজে বিদ্যালয়ে যেতে না পারলেও ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ৬৫ দিন মাছ শিকার থেকে বিরত থাকলে পরিবার পরিজন নিয়ে তাকে না খেয়ে থাকতে হবে বলে জানালেন তিনি।
শুধু নুর মোহাম্মাদই নন টানা ৬৫ দিনের নিষেধাজ্ঞার ফলে হতাশার ছাপ পড়েছে উপকূলের জেলে পল্লীগুলোতে।
২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ (আইন) অধিশাখা দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এতদিন এই নিষেধাজ্ঞার বাস্তবায়ন ছিল না। তবে এ বছর মন্ত্রণালয়ের নির্দেশে এ আইনটি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়। নির্দেশনায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় ব্যবহৃত যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে স্থানীয় নদ-নদী থেকে জেলেরা মাছ ধরতে পারবেন।
বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের জেলে আলম মোল্লা বলেন, ‘মোরা ছোডকাল হইতে মাছ ধরি। মাছ ধরা ছাড়া আর কোনও কাম শিহি নাই। অ্যাহন ৬৫ দিন মাছ না ধরতে পারলে কী করমু, কী খামু, কিছুই কইতে পারি না। সরকার মোগো লগে এরহম হরলে মোরা যামু কই?’
এই ঘাটেই কথা হয় আব্বাস, আউয়াল, মোকছেল, মহিউদ্দিনসহ একাধিক জেলের সঙ্গে। তারা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা তাদের জন্য একরকম মরণ ফাঁদ। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলেদের মাছ ধরা নিশ্চিত না করলে উপকূলের জেলে পল্লীগুলোতে হাহাকার শুরু হবে।
জেলেরা আরও জানান, প্রথমে ৮ মাস জাটকা ধরা নিষেধ,পরে ২২ দিন মা ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা, এরপর বিভিন্ন সময় ইলিশের অভয়াশ্রমগুলোতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখন আবার শুরু হয়েছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, ‘জেলেদের ওপর এরকম জুলুম আল্লাহ সহ্য করবেন না। মাছ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।’
বাংলাদেশ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সরকার সারাবছর নিষেধাজ্ঞা দেয়, আমরা কিছু বলি না। কিন্তু এবার ইলিশের ভরা মৌসুমে নিষেধাজ্ঞা দেওয়ায় জেলেরা দিশেহারা হয়ে পড়েছেন। উপকূলীয় জেলেদের যৌক্তিক দাবি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। ‘ জেলেদের দাবি মানা না হলে আন্দোলনে নামার বিষয়ে জোর দেন তিনি।

তবে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের দাবি, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জেলেরা আরও বেশি বেশি ইলিশ শিকার করতে পারবেন। তিনি বলেন, ‘সময় দেওয়া হলে কয়েকগুণ ইলিশ বেশি উৎপাদন হবে। এতে জেলেরাই লাভবান হবেন।’

তিনি জানান, ২০১৫ সালে আইনটি পাস হলেও প্রথম দিকে শুধু চট্টগ্রামের বড় বড় ফিশিং জাহাজের জন্য তা কার্যকর ছিল। এ বছর গোটা উপকূলীয় জেলেদের ওপর বঙ্গোপসাগরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বেতাগী-বরগুনা মহাসড়কে হাতি দিয়ে চাঁদাবাজি

বরগুনা প্রতিনিধি :: বেতাগী-বরগুনা মহাসড়কে চলন্ত গাড়ি থামিয়ে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। টাকা না দেয়া পর্যন্ত কোনোভাবে রাস্তায় গাড়ি চলতে পারছেনা। অকারনে সময় নষ্ট হচ্ছে পথচারীদের।

বেতাগী উপজেলার চান্দখালী এলাকার বিভিন্ন রাস্তায় হাতি দিয়ে চাঁদাবাজির খবর শোনা যায়। মোটরসাইকেলের জন্য নির্ধারিত চাঁদা ৫০ টাকা, অটোরিকশা ১০০ টাকা, মিনি ট্রাক ১৫০ টাকা, বাস ২০০ টাকা হারে চান্দখালী সহ বেশ কিছু এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করা হয়।

বেতাগী-বরগুনা মহাসড়কের বুড়ামজুমদার ইউনিয়নের রাস্তায় সরেজমিনে দেখতে গেলে শুঁড় উঁচু করে এ প্রতিনিধির মোটরসাইকেল থামিয়ে দেয় হাতি। হাতির পিঠে বসে থাকা মালিককে জিজ্ঞেস করা হলো কত দিতে হবে, তার জবাবে ৫০।

হাতির মালিককে আবারো প্রশ্ন করা হলো নাম কি আপনার ? তিনি জবাবে রহমান। এরপর তাকে চাঁদা না দিয়ে মোটরসাইকেল ছাড়ার অনুরোধ করলে, চাঁদা না দিয়ে যেতে পারবেনা বলে জানালেন সে। পরে যখন তাকে বলা হলো, টাকা দিবো কিন্তু দুটি ছবি তুলবো। তখনি হাতিটি তার শুঁড় সরিয়ে উল্টো দিকে হাটতে লাগলো।

বেতাগী থেকে বরগুনা শহরের উদ্দেশ্য আসা সাগর আকন জানান, মোটরসাইকেল চালিয়ে আসতেছি। রাস্তার মাঝে হঠাৎ হাতি দেখে পাশে থামি। পরে বুঝলাম আমি থামিনি। সু-কৌশলে আমাকে থামানো হয়েছে।

আর ৫০ টাকা দেয়ার পর হাতির কবল থেকে আমার মোটরসাইকেল ছাড়াতে পেরেছি। টাকা দেয়ার পরও আমার প্রায় ১৫ মিনিট রৌদ্রে দাড়িয়ে থাকতে হয়েছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল জামান জানান, খবর আসছে হাতি দিয়ে বেতাগীতে চাঁদাবাজি চলছে। আজ পুলিশ রাস্তায় থাকবে। এমন ঘটনা শুনলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ