বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ভিজিএফ’র চাল বিতরণ
খাগড়াছড়িতে ভিজিএফ’র চাল বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৪ হাজার ৬শ ২১ জনের মধ্যে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার উদ্যোগে ঈদগাঁ মাঠে এ চাল বিতরণ করা হয়। ভিজিএফ চাল বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্ব মো. রফিকুল আলম।
এ সময় খাগড়াছড়ি দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের কর্মকর্তা মো. বাহার উল্ল্যাহ,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জাহেদুল আলম, পৌর সচিব পারভীন আক্তার খন্দকার,কাউন্সিলর অতিশ চাকমা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এতে ৯ ওয়ার্ডের অসহায় গরীব ও দুস্থদের মাঝে জনপ্রতি ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
সাড়িবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ৯ ওয়ার্ডের কার্ডধারীরা ১৫ কেজি করে চাল সংগ্রহ করে। এ সময় অসহায় মানুষগুলোর মূখে ফুটে উঠে ঈদের হাঁসি। এ সময় চাউল পেয়ে হাজেরা বেগম,লাবলী,অনিতা রানীসহ অনেকেই বলেন, ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিলাম। এ প্রাপ্ত চাল পেয়ে আমরা অনেক আনন্দিত। বর্তমান সরকারের সময়ে সকল উৎস জাতি,ধর্ম,বর্ণের মানুষের মূখে আনন্দের বার্তা নিয়ে আসে বলে মন্তব্য করে পৌর মেয়র রফিকুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের