বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
ঝালকাঠিতে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি :: আজ বুধবার দুপুরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত জেসমিন বেগম উপজেলার পশ্চিম ফুলুহার গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুল আলিম হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় নিহত ওই রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজাপুর কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেলকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি। নিহতের স্বামী আব্দুল আলিম হাওলাদারের অভিযোগ, মঙ্গলবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হলে বুধবার সকালে জেসমিনকে রাজাপুর কমপ্লেক্সে তাকে ভর্তি করানো হয়। এরপর সকাল ১০টার দিকে কমপ্লেক্সে কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল স্যালাইন ও একটি ইনজেকশন পুস করার পর জেসমিন অস্থির আচরন করে। তখন তিনি ডাক্তার ও নার্সদের কাছে একাধিক বার গেলেও তারা কেহই আর রোগীর কাছে আসেননি, উল্টো তাকে গাড় ধাক্কা দিয়ে সড়িয়ে য়ে এবং অসৌজন্যমূলক আচরণ করা হয়। এর কিছুক্ষণ পর রোগী মারা যান। ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলায় জেসমিন বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের।
এঘটনায় নিহত জেসমিনের স্বামী আব্দুল আলিম হাওলাদার বলেন,ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলায় জেসমিন বেগমের মৃত্যু হয়েছে, ডাক্তার তাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং অসৌজন্যমূলক আচরণ করে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাজাপুর কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেলকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি। তবে ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলায় অভিযোগ অস্বীকার টিএইচও।
এব্যাপারে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মাহাবুবুর রহমান বলেন,তাকে এন্টিবায়টিক ইনজেকশন দেয়া হয়েছে, তাতে সমস্যা হলে সাথে সাথেই রোগীর মৃত্যু হতো। হয়তো অন্য কোন সমস্যার কারনে তার মৃত্যু হয়েছে।





ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু