বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ভিটে মাটি থেকে উচ্ছেদ ঠেকাতে সংবাদ সম্মেলন
পার্বতীপুরে ভিটে মাটি থেকে উচ্ছেদ ঠেকাতে সংবাদ সম্মেলন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পর্যায়ে ভূমি অধিকার বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগীতায় আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূমিহীন ও মিথ্যা মামলায় হয়রানীর শিকার ৫৫টি পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিমলা বালা রায়, ভিএফ সাইফুল ইসলাম ও আমিনা খান রিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রী অনন্ত রায় বলেন, পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বড়চন্ডীপুর গ্রামের খতিয়ান ভুক্ত মূল মালিক জনৈক হনুমান প্রসাদ সরাফ এর থেকে দীর্ঘদিন ধরে অধিয়ার হিসেবে চাষাবাদ করে ভোগ দখল করে আসছিলো তাদের পূর্বপুরুষ। পরবর্তীতে হনুমান প্রসাদ ভারতে চলে যাওয়ায় এসব সরকার কর্তৃক অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষিত হলে তারা ৫৫টি পারিবার মোট ২৫.৭৮ একর জমি লিজ গ্রহণ করে। তিনি আরও বলেন, বর্তমানে এসব জমি আমরা ভোগদখল করে আসলেও দিনাজপুর কোতোয়ালী থানাধীন ঘাসিপাড়া মহল্লার মৃত কাছিম উদ্দীন চৌধুরীর ছেলে এমদাদুল ইসলাম চৌধুরী ভূঁয়া দলিল তৈরীর মাধ্যমে এসব অর্পিত সম্পত্তি তার নিজের বলে দাবী করে আসছে। বিভিন্ন প্রতিবেদনে বর্নিত সম্পত্তি অর্পিত হিসেবে ঘোষিত হলেও মিথ্যা মামলা করায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। ৫৫টি পরিবারের নিজ ভিটে মাটি থেকে উচ্ছেদ ঠেকাতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।





পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন