শিরোনাম:
●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৯ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে পাখির জন্য হাঁড়িবাসা স্থাপন অব্যাহত রয়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে পাখির জন্য হাঁড়িবাসা স্থাপন অব্যাহত রয়েছে
বুধবার ● ২৯ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে পাখির জন্য হাঁড়িবাসা স্থাপন অব্যাহত রয়েছে

---রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ পাখির জন্য হাঁড়িবাসা স্থাপন অব্যাহত রয়েছে। চুয়েট ক্যাম্পাসকে আরো বেশি পাখিবান্ধব করে তোলার লক্ষে চুয়েট র্বাড ক্লাবের উদ্যোগে গত মঙ্গলবার আরো ১০টি স্পটে স্থাপিত হয়েছে হাঁড়িবাসা। আসন্ন বর্ষাকে সামনে রেখে পাখির জন্য নিরাপদ আবাস গড়ার প্রয়াস হিসেবে এই কাজ চালানো হচ্ছে।
এসময় হাঁড়িবাসা স্থাপনের সময় উপস্থিত ছিলেন চুয়েট র্বাড ক্লাবের আহ্বায়ক ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ফজলুর রহমান, সদস্য সচিব এম.এ. ফাহাদ। এ সময় উপস্থিত হয়ে কার্যক্রমের সাথে একাত্নতা পোষণ করেন চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি আমীন মো. মুসা, চুয়েট স্টাফ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আবদুল আল হান্নান।
প্রসঙ্গত, গত বছরের ০৫ মার্চ প্রথমে প্রধান লেক, নতুন প্রশাসনিক ভবন সংলগ্ন ১০টি এলাকার দেশীয় প্রজাতির গাছে হাঁড়ি বসানো হয়। এরপর ক্রমান্বয়ে আরো ৪০টি স্পটে হাঁড়িবাসা বসানো হয়। এসব হাঁড়ি অর্ডার দিয়ে রাঙ্গুনিয়া থেকে বানিয়ে গাড়িযোগে আনা হয়। এমনভাবে বানানো হয় যাতে বৃষ্টির পানি না জমে, ভালো অক্সিজেন চলাচল করে। প্রতি হাঁড়িতে তিনটি করে ফুটো রাখা হয়েছে। এরপর দক্ষ লোকজনকে দিয়ে তা গাছের উপরিভাগে বা মাঝামাঝিতে বসিয়ে দেয়া হয়। ভালোভাবে আটকে দেয়া হয় যাতে ঝড়-বৃষ্টিতেও ক্ষতি না হয়।
এ সম্পর্কে চুয়েট বার্ড ক্লাবের আহ্বায়ক ও সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান বলেন, ‘‘চুয়েট ক্যাম্পাস পাহাড়ি সবুজ বনানী এবং চিরায়াত গ্রামের মাঝে সেতুবন্ধনের জায়গায় অবস্থিত। বসতবাড়ির আশে-পাশে এক ধরনের পাখি বেশি থাকে। আবার পাহাড়ি বনেও কিছু পাখির স্থায়ী বসবাস। আর দুটো পরিবেশই চুয়েটে পাওয়া যায়। কারণ চুয়েটের আগে সবুজ গ্রাম, চুয়েটের পরে সবুজ বন। আর এই মনোরম প্রাকৃতিক অবস্থানে চিরসবুজ চুয়েট ক্যাম্পাসকে আমরা আরো বেশি পাখি বান্ধব করতে চাই। আমরা এ জন্য প্রচলিত ও বৈজ্ঞানিক দুটো উপায়েই অগ্রসর হচ্ছি। সকলের সার্বিক সহযোগিতা ও আগ্রহ দেখে উৎসাহিত বোধ করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)