শিরোনাম:
●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ » প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস : গ্রেফতার-৪৫
প্রথম পাতা » অপরাধ » প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস : গ্রেফতার-৪৫
শনিবার ● ১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস : গ্রেফতার-৪৫

---পটুয়াখালী প্রতিনিধি ::পটুয়াখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং সহযোগীতার অপরাধে মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড এবং ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (৩১মে) শুক্রবার পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

এদিকে গ্রেফতারের ঘটনায় শুক্রবার বেলা ১২ টায় পটুয়াখালী জেলা প্রশাসন ও বেলা সাড়ে ১২ টায় জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের সংবাদ সম্মেলনে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ জানান, বিভিন্ন কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের কারনে ১০ জনকে গ্রেফতার করে তাদের ভ্রাম্যনান আদালতের মাধ্যমে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দুই জন খাবার সরবরাহকারী (ওমেদার) নিয়মভেঙ্গে গোপন কক্ষে প্রবেশ করায় তাদেরকেও এক মাস করে বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাইনুল হাসান জানান, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রশ্নপত্র এবং মোবাইল ফোনে সংরক্ষিত প্রশ্নপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে। পাশপাশি এই প্রশ্ন ফাঁস চক্রের সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের কথাও জানান পুলিশ সুপার। সরকারী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের পরীক্ষায় পটুয়াখালী জেলার ৫টি উপজেলার ২২,৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহন করে ১৪,৫৮৯ জন।অনুপস্থিত রয়েছে ৭,৭৪৬জন। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালী সরকারী কলেজ, আঃ হাই বিদ্যানিকেত ও দুমকিতে ১ জনকরে ৩জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নাসির উদ্দিন জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)