শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » যৌতুকের টাকা না পাওয়ায় গৃহবধুকে পুড়িয়ে মারার চেষ্টা গ্রেফতার-৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » যৌতুকের টাকা না পাওয়ায় গৃহবধুকে পুড়িয়ে মারার চেষ্টা গ্রেফতার-৩
শনিবার ● ৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুকের টাকা না পাওয়ায় গৃহবধুকে পুড়িয়ে মারার চেষ্টা গ্রেফতার-৩

---ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন জামাতা শরিফ মিয়া (২৪) শ্বশুর সাহাব উদ্দিন (৫৫) শাশুড়ি হাছেনা খাতুন (৪৫) দেবর মিজানুর রহমান (১৮) হোমিও ডাক্তার ফারুক মিয়া (৪৫) আসামিদের মধ্যে পুলিশ হাছেনা খাতুন (৪৫) মিজানুর রহমান (১৮) ও ফারুক মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে।

মামলার এজহার সূত্রে জানা যায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমারুলী গ্রামের আব্দুল হাই এর মেয়ে শিরিনা আক্তারের সাথে ৭/৮ মাস পূর্বে কুর্শিপাড়া গ্রামের শাহাব উদ্দিনের পুত্র শরিফ মিয়ার সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে জামাই শরিফ মিয়া ও পিতা মাতা দেবর মিলে বাবার কাছ থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। দরিদ্র পিতার কাছ থেকে টাকা এনে দিতে অপারগতা জানালে স্বামী শরিফ নানা ভাবে শিরিনাকে মারপিট ও মানসিক নির্যাতন করত। ঘটনার দিন ১ জুন সকালে শরিফ তার স্ত্রী শিরিনার নিকট যৌতুক বাবদ ১ লক্ষ টাকা দাবি করে। পিতা হতদরিদ্র তাই টাকা আনা সম্ভব নয় বলে জানালে ওই দিন বেলা সাড়ে বারোটার দিকে শরীফ মিয়ার বসত বাড়ি টিনের ঘরে শিরিনাকে আটকে ব্যাপক মারপিট করে এক পর্যায়ে শরিফ মিয়া স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে শিরিনার শরীর ঝলসে যায়। পরে বাড়ির লোকজন শিরিনার বাবাকে খবর না দিয়ে ৫ দিন বাড়িতে রেখে হোমিও চিকিৎসা দেন। শিরিনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিনমজুর বাবা আব্দুল হাই এলাকাবাসীর সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন সেলিনার শরীরের প্রায় ৭০ ভাগ ঝলসে গেছে। শিরিনার বাবা আব্দুল হাই জানান ২১ রমজানের দিন ইফতার সামগ্রীসহ স্ত্রীকে সাথে নিয়ে মেয়ের শ্বশুড় বাড়িতে যান। কিন্তু ইফতারের সাথে চাহিদা মতো যৌতুকের টাকা না নেয়ায় মেয়ের শ্বশুড়-শাশুড়ি ও জামাই ক্ষিপ্ত হন। এ সময় ইফতার ফেলে দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাড়িয়ে দেওয়া হয় তাঁকে। এ অবস্থায় গত ১ জুন সকালে মেয়েকে ফের টাকার জন্য তাগাদা দেয় শ্বশুরবাড়ির লোকজন। মেয়ে ফোন করে তাদের জানায় যে তাকে অত্যাচার করছে তারা। এরপর বেশ কয়েকদিন মেয়ের পক্ষ থেকে কোনো ধরনের খবর পাচ্ছিলেন না। পরে জানতে পারেন মেয়ের শ্বশুর বাড়ির লোকজন শিরিনার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে কয়েকদিন আগে। কিন্তু তাদের কাউকে এ ঘটনাটি জানানো হয়নি। একপর্যায়ে তিনি শিরিনার নানী শাশুড়ির মাধ্যমে গত ৩ জুন ঘটনাটি জানতে পারেন। পরে তিনি আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর সহায়তায় মেয়ের শ্বশুরবাড়িতে যান। গিয়ে দেখতে পান গুরুতর আহত শিরিনাকে কলাপাতায় শুইয়ে রাখা হয়েছে। শিরিনার বাবা জানতে চাইলে শাশুড়ি বলেন, মেয়ে নিজেই শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। এই অবস্থায় তিনি মেয়েকে নিয়ে আসতে চাইলে মেয়ের শাশুড়ি হাছেনা খাতুন ও জামাই শরীফ মিয়া দেবেন না বলে সাফ জানিয়ে দেন। এব্যাপারে রায়েরবাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আবদুল মোতালিব চৌধুরী বলেন, শিরিনার জবানবন্দি গ্রহণের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপ পরিদর্শককে পাঠানো হয়েছে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাখের আহম্মেদ সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে তিনি শিরিনাকে দেখতে মমেক হাসপাতালের বার্ন ইউনিটে যান এবং শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)