শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপহৃত কিশোরী তিন যমজ বোন অবশেষে উদ্ধার : আটক-৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপহৃত কিশোরী তিন যমজ বোন অবশেষে উদ্ধার : আটক-৫
বুধবার ● ১৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপহৃত কিশোরী তিন যমজ বোন অবশেষে উদ্ধার : আটক-৫

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ফুলপুর উপজেলার দক্ষিণ ভাইটকান্দি গ্রামের বাড়ি থেকে অপহৃত পনের বছর বয়সী যমজ তিন বোন পপি, সোমা ও চম্পাকে উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে গত সোমবার বিকেলে ফুলপুর উপজেলার হোসেনপুর ছয়মাইলের মোড় থেকে পপিকে এবং গতকাল মঙ্গলবার দিনগত মধ্য রাতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নকশী বাজার সংলগ্ন জুয়েলের বাড়ি থেকে সোমা ও চম্পাকে উদ্ধার করা হয়। সেইসাথে এ ঘটনার সাথে জড়িত মোমেন মিয়া, সুমাইয়া, জুয়েল, মুন্না, রূপ চান মিয়া ও মাসুদ রানাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ ভাইটকান্দি গ্রামের ধান ব্যবসায়ী আব্দুর রহমানের পনের বছর বয়সী এই তিন যমজ কন্যা পপি, সোমা ও চম্পা শুক্রবার (১৪ জুন) রাত ১১টার পর দক্ষিণ ভাইটকান্দির নিজ বাড়ি থেকে হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে বহু খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান না পেয়ে নিখোঁজ কিশোরীদের চাচা আবদুস সালাম শনিবার (১৫ জুন) ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরিবার সূত্র আরো জানায়, ওই যমজ তিন বোন পপি, সোমা ও চম্পা বর্তমানে ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। এর আগে তারা ময়মনসিংহ নাসিরাবাদ তুহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় পড়াশোনা করার সময় ময়মনসিংহ সদর উপজেলার তিলকান্দি গ্রামের সুমাইয়া রাহা, মোমেন মিয়া ও মুন্নার সাথে বন্ধুত্ব হয়। সেই সুবাদে ওরা যমজ তিন বোন তিলকান্দি গ্রামে তাদের বাড়িতে যাতায়াত করতো। এরই সূত্র ধরে ১৫ জুন শনিবার ভোর রাতে সুমাইয়া রাহা, মোমেন মিয়া, মুন্না ও মাসুদ গোপনে যমজ তিন বোনকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বের করে জোর পূর্বক অপহরণ করে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নকশী বাজার সংলগ্ন জুয়েলের বাড়িতে নিয়ে যায়। সেখানে আটক অবস্থায় মঙ্গলবার (১৮ জুন) বিকেলে আবিদা সুলতানা পপি কৌশলে জুয়েলের বাড়ি থেকে পালিয়ে আসে। পরে সংবাদ পেয়ে পুলিশ পপিকে ফুলপুর উপজেলার হোসেনপুর ছয়মাইলের মোড় থেকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর পর উদ্ধার হওয়া পপির দেওয়া তথ্যমতে, ফুলপুর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ শেরপুর জেরার ঝিনাইগাতী থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার মধ্য রাতে নকশী বাজার সংলগ্ন জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত সোমা ও চম্পাকে উদ্ধার করে। একইসাথে এ ঘটনার সাথে জড়িত মোমেন মিয়া, সুমাইয়া, জুয়েল, মুন্না, রূপ চান মিয়া ও মাসুদ রানাকে আটক করে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী এ সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)