শনিবার ● ২২ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ৭৯ হাজার ৮৮৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে
রাঙামাটিতে ৭৯ হাজার ৮৮৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে
ষ্টাফ রিপোর্টার :: সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও আজ প্রায় ৭৯ হাজার ৮৮৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনর আওতায় রাঙামাটি জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১শত ৮৮ শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭০ হাজার ৬৯৬ শিশুকে একটি লাল রঙের ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
আজ শনিবার সকালে রাঙামাটি জেলা সদর হাসপাতালে শিশুদেরকে ভিটামিন ’এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
এ সময় জেলা সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, রাঙামাটি জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: শওকত আকবর, ডা: বিনোদ শেখর চাকমা, পৌর কমিশনার কালায়ন চাকমাসহ অন্যান্য ডাক্তার ও নার্সেস কর্মকতাগণ উপস্থিত ছিলেন ।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১হাজার ৩শত ১৫টি কেন্দ্রের মাধ্যমে রাঙামাটির ১০ উপজেলা ও দুটি পৌরসভায় এই ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়েছে।
এদিকে রাঙামাটি জেলায় ১৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ২হাজার ৮৭১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী এই ভিটামিন এ প্লাস খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছেন। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে একাধিক মনিটরিং টিমের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। স্থায়ী টিকাদান কেন্দ্রেগুলোর পাশাপাশি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আর জেলার দূর্গম এলাকা সমূহের শিশুরা যাতে কর্মসূচীর আওতায় থাকে সে বিষয়ে স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানান সিভিল সার্জন।





রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার