শুক্রবার ● ২৮ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা
খাগড়াছড়ি প্রতিনিধি :: ‘‘নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছো নয়নে নয়নে….’’ অকাল প্রয়াত সৃজন লালার স্মৃতি স্মরণে খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে আজ ২৮জুন শুক্রবার খাগড়াছড়ি জেলা সদর দীঘিনালা রোডস্থ বিবেকানন্দ বিদ্যানিকেতন হলে দিনব্যাপি এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ অঞ্জনা দত্ত- এম.ডি (রাশিয়া) সি.ও (রাশিয়া), স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: আঞ্জুমান আরা রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ পান্না লাল সাহা-এম.বি.বি.এস, এফ.সি.পি.এস।
এসময় অন্যান্যদের মধ্যে রামকৃষ্ণ সেবাশ্রমের খাগড়াছড়ি জেলার সভাপতি ভূবন মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বিবেকানন্দ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্লাবন ত্রিপুরা, নয় মাইল বৗয়ারং অনাথ আশ্রম সভাপতি চন্দ্র কিশোর ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক যদুনাথ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
জেলা সদরের বিভিন্ন অনাথ আশ্রম থেকে ১শ ৫০ জনের অধিক শিশুসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নির্বিশেষে এ চিকিৎসা সেবায় অংশ নেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১