শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৮ জুন ২০১৯
প্রথম পাতা » কৃষি » বাদামের বাম্পার ফলন গাইবান্ধার চরাঞ্চলে
প্রথম পাতা » কৃষি » বাদামের বাম্পার ফলন গাইবান্ধার চরাঞ্চলে
শুক্রবার ● ২৮ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাদামের বাম্পার ফলন গাইবান্ধার চরাঞ্চলে

---গাইবান্ধা প্রতিনিধি :: কৃষি নির্ভর জেলা গাইবান্ধার চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। অন্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ কম এবং লাভ বেশি হওয়ায় দিন দিন এ অঞ্চলে বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। জেলায় বাদামের চাষ বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহসহ বিভিন্ন সহযোগিতা করছে কৃষি বিভাগ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও বিশেষ করে সাঘাটা উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ী, হরিচন্ডি, পাগলার চর, ফুলছড়ি ইউনিয়নের চর বাজে ফুলছড়ি, টেংরাকান্দি, দেলুয়াবাড়ি, ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি, গজারিয়া ইউনিয়নের গলনা, ঝানঝাইরসহ বিভিন্ন চরাঞ্চলে চিনা বাদামের বাম্পার ফলন হয়েছে। অন্য ফসলের চেয়ে কম খরচে বেশি লাভ পাওয়ায় এবং অল্প সময়ে ফসল উৎপাদন হওয়ায় দিন দিন এ অঞ্চলে বাড়ছে বাদাম চাষ। বাদাম চাষে অন্য ফসলের মতো কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। তেমনি দরকার হয়না রাসায়নিক সার ব্যবহার করার।
গলনাচর গ্রামের কৃষক হুরমুত মিয়া বলেন, ‘প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করে ২০ থেকে ২৪ মণ বাদাম উৎপাদন করা যায়। উৎপাদন খরচ বাদ দিযে কৃষকের বিঘা প্রতি লাভ হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। এ জন্য বাদাম চাষে ঝুঁকছেন চরের চাষীরা।’
কৃষকদের বাদাম চাষে আগ্রহী করতে প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি জানায়, ফুলছড়ি উপজেলায় রবি মৌসুমে ৭শ’৬০ হেক্টর এবং চলতি মৌসুমে ২০ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে।

গাইবান্ধা পৌরসভার ৮০ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা
গাইবান্ধা :: গাইবান্ধা পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের ৮০ কোটি ৯৩ লাখ টাকার বাজেট গতকাল বৃহস্পতিবার পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এ উপলক্ষে পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে বাজেটের উপর বক্তব্য রাখেন প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু, মোঃ মতলুবর রহমান ও মোঃ তানজিমুল ইসলাম পিটার, সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছাঃ লাকী সুলতানা, সেলিনা আক্তার রতœা, দিলরুবা পারভিন ঝর্না, কাউন্সিলর মোঃ কামাল আহম্মেদ, মোঃ কামাল হোসেন, মোঃ রকিবুল হাসান, শহীদ আহম্মেদ, আব্দুল মতিন সেলিম ও মোঃ ইউনুস আলী শাহীন। ওই বাজেট সভায় বাজেট ঘোষণার সময় গাইবান্ধা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটটি উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা।
বাজেটে রাজস্ব খাতে আয় বাবদ ১৫ কোটি ৪৩ লাখ টাকা, উন্নয়ন আয় বাবদ ৬৫ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অপরদিকে বাজেটে ব্যয় বাবদ রাজস্ব খাতে ১৫ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন খাতে ৬৫ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ১২ লাখ ৮০ হাজার টাকা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)