শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী-কাশঁখালী সড়কের ৬ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী-কাশঁখালী সড়কের ৬ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী
শনিবার ● ৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালী-কাশঁখালী সড়কের ৬ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী

---কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা সদর হতে কাশঁখালী সড়ক জুড়ে বিশাল বিশাল গর্ত, বাঁশ, গাছ, বালি আর ইট বোঝাই গাড়ীগুলোর ঝাঁকনিতে কেঁপে উঠছে আশপাশের বাড়ী ঘর। গর্তের ভেতর জমে থাকা লালচে পানিগুলো প্রতিনিয়ত মানুষের গায়ে ছিটিয়ে দিচ্ছে দ্রত গতির গাড়ী।
সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা সদর থেকে কাশঁখালী হয়ে দুর্গম বটতলী পর্যন্ত এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৬.১০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। প্রথম অবস্থায় কাশঁখালী পর্যন্ত ২ কিলোমিটার পাকা সড়ক নির্মান করা হলেও পরবর্তীতে দুর্গম পাহাড়ের বটতলী পর্যন্ত আরো ৪ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ করা হয় বেশ কয়েক বছর আগে। কিন্তু নির্মানের পর থেকে উপজেলার ব্যস্ততম এ সড়কটি শেষবারের মত সংস্কারের মুখ দেখেছে ২০১২ইং সালে। সেই থেকে এখন পর্যন্ত আর কোন সংস্কার হয়নি।
এমনকি ২০১৭ইং সালে পাহাড় ধ্বসের পর তিন বছর পেরিয়ে গেলেও ঝুঁকিপুর্ন রাস্তা ও কালভার্ট এখন পর্যন্ত মেরামতের কোন উদ্যোগ নেননি সংশ্লিষ্টরা। প্রচন্ড ঝুঁকি নিয়ে দৈনিক শত শত যানবাহন পাহাড়ের উঁচু নীচু সড়কে খানাখন্দের উপর দিয়ে চলাচল করছে। ফলে প্রতিদিন কোন না কোন স্থানে দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে করে চরম দূর্ভোগের মুখে পড়েছে হাজার হাজার মানুষ। যাতায়াতের একমাত্র সড়কটি সংস্কার না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদেরও। অপরদিকে কৃষকরা তাদের উৎপাদিত পন্য বাজারে আনা নেয়ার ক্ষেত্রেও হচ্ছে চরম দুর্ভোগ।
এর ছেয়েও ভয়াবহ অবস্থা কাশঁখালী থেকে দূর্গম বটতলী পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের। উঁচু নীচু পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া রাস্তার পুরোটাই অত্যান্ত খারাপ অবস্থায় রয়েছে। বৃষ্টির পানিতে কোন কোন স্থানে রাস্তা ধ্বসে পড়ায় গাড়ী তো দুরের কথা মানুষ চলাচলও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
উপজেলা সদরের সাথে যুক্ত এ সড়কটির দীর্ঘ সময় এমন করুন দশা হলেও জানেন না এলজিইডি কাউখালীর কোন কর্মকর্তা। এ বিষয়ে এলজিইডি কাউখালীর অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা পরিতোষ কুমার রায়ের তিনি বলেন, এ সড়কের চার কিলোমিটার পাকা সড়কের খুবই বাজে অবস্থার কথা শুনেছি। সে অনুযায়ী মেরামতের ব্যাবস্থাও নেয়া হয়েছে। তবে সদর থেকে দুই কিলোমিটার রাস্তার কথা আমার মোটেও জানা ছিলোনা। তিনি জানান, এ বিষয়ে আপনারা একটু লেখালেখি করলে হয়তো খুব দ্রুত ব্যাবস্থা হয়ে যাবে।
পুরো দমে বর্ষা শুরু হওয়ার আগেই এ সড়ক ও কালভার্টগুলো মেরামত করা না গেলে টানা বৃষ্টি হলে অবশিষ্ট সড়কও ধ্বসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ