শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দূর্গম ফারুয়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দূর্গম ফারুয়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য
রবিবার ● ১৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দূর্গম ফারুয়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য

---সপ্তাহ ধরে টানা প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে রাঙামাটির দূর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন’সহ সেখানকার বেশকটি নিন্মাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। ফলে ফারুয়া ইউনিয়নের নিন্মাঞ্চলের বাড়ীঘর, দোকানপাট এবং ফসলি জমির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ রবিবার ১৪জুলাই সকালে বিলাইছড়ি উপজেলার দূর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে ফারুয়া ইউনিয়ন পরিষদের আশ্রয়কেন্দ্রে থাকা বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে জেলা পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদান করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
পরিদর্শনকালে ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভাঃ) অংচাখই মার্মা, বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক অমর কুমার তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়সেন তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা সদস্য মৃনাল কান্তি তংচঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত দাশ রুবেল’সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বানভাসি মানুষদের জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রাকৃতিক দূর্যোগের কারনে যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা একদিনে পুশিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। তবে সব ধরনের বিপদে যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় এগিয়ে আসলে তাদের দুঃখ কষ্ট অনেকটা কমে আসে এবং তাদের মনে সাহস যোগায়। তাই সরকার ও প্রশাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা বলেন, এ পর্যন্ত আমরা বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৪শত পরিবারের তালিকা হাতে পেয়েছি এ সংখ্যা আরো বাড়তে পারে। সব তালিকা হাতে পেলে অল্প কিছুদিনের মধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হবে। তিনি পরিদর্শনকালে প্রতিটি বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্থ প্রত্যেকের তালিকা প্রদানের জন্য সেখানকার জনপ্রতিনিধি ও যুবদের নির্দেশ দেন।
বন্যায় প্লাবিত পাংখোয়া পাড়া এবং ফারুয়া ইউনিয়নের চাইন্দ্যা, উলুছড়ি, তক্তানালা, ওড়াছড়ি, এগুজ্যাছড়ি, তারাছড়া, ফারুয়া বাজার, ফারুয়া ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র, গোয়াইনছড়ি’সহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিদের সাথে কথা বলেন পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।





আর্কাইভ