শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুশিয়ারা ডাইক ও নদী ভাঙ্গন পরিদর্শনে দুই মন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুশিয়ারা ডাইক ও নদী ভাঙ্গন পরিদর্শনে দুই মন্ত্রী
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুশিয়ারা ডাইক ও নদী ভাঙ্গন পরিদর্শনে দুই মন্ত্রী

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি  :: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, বাংলাদেশের সরকার যেভাবে বন্যার্তদের খবর নেয় সহযোগীতা করে পৃথিবীর আর কোন দেশের সরকার তা নেয় না। তাই বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে সকল নেতাকর্মীকে ভানবাসি মানুষের পাশে দাড়াতে হবে। তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি মোকবিলা করতে সরকার ইতিমধ্যে ৫ শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন।তিনি আজ বৃহস্পতিবার সকালে নবীগঞ্জের কুশিয়ারা ডাইকের বিবিয়ানা গ্যাসফিল্ডের উত্তর প্যাডে বন্যা দূর্গোত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রান বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম।
আজ বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক,আউশকান্দি,ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় বন্যায় কবলিত গ্রাম ও ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও নদী ভাঙ্গন পরিদর্শন শেষে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দুপুর ১২টায় মন্ত্রীদ্বয় স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদকে সাথে শেরপুর লঞ্চঘাট থেকে নৌকা যোগে কুশিয়ারা নদীর ভাঙ্গন ও বিবিয়ানা পাওয়ার প্লান্ট রক্ষায় নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। পরে মন্ত্রীদ্বয় বিবিয়ানা গ্যাস ফিল্ডের নর্থ প্যাড পরিদর্শন করেন। এসময় নদী ভাঙ্গন থেকে বিবিয়ানা গ্যাস ফিল্ড রক্ষায় প্রকল্প গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
আজ বৃহস্পতিবার ১৮ জুলাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দীঘলবাক ইউনিয়নের বিবিয়ানা নর্থপ্যাড নিকটবর্তী মাঠে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার জন বন্যার্তদের মধ্যে চাল, ডাল, চিনি, তৈল, লবনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান অধিদপ্তরের মহা-পরিচালক সৈয়দ মোহাম্মদ হাশিম, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জের সিভিল সার্জন স্বপন কুমার বসাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা গোলাম মোস্তফা, ডাঃ ইদ্রিস আলম, ইউপি চেয়ারম্যান বৃন্দের মধ্যে আবু সাঈদ এওলা, বজলুর রশিদ, মহিবুর রহমান হারুন ও  নজরুল ইসলাম প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার বন্যার্ত মানুষের পাশে অতীতে ছিল বর্তমানেও পাশে আছে, ভবিষ্যতেও থাকবে, পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী আমরা বরাদ্দ করেছি। কোন বন্যার্ত মানুষ বাদ যাবে না। সবাই ত্রাণ পাবে। হবিগঞ্জ তথা সিলেটের বন্যা পরিস্থিতি দেখার জন্য মাননীয় প্রধান মন্ত্রী আমাদের এলাকায় পাঠিয়েছেন। কুশিয়ারা ডাইকে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে এলাকার সকল সচেতন মহলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পানি সম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন কুশিয়ারা নদীর বাধ রক্ষায় ৭.৪ কি.মি এলাকা বেরীবাধ নির্মাণের জন্য মাস্টার প্লানের মাধ্যমে ৫শত কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। আমরা কুশিয়ারা ডাইক পরিদর্শন করেছি। এছাড়া কুশিয়ারা নদীর ১৭৬ কি.মি ড্রেজিং করা হবে। আগামী বছরে উক্ত মেগা প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হবে। তখন হবিগঞ্জের মানুষ অকাল বন্যা থেকে রক্ষা পাবে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কুশিয়ারা ডাইক নির্মাণে কোন অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে এবং মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত প্রজেক্টের প্রতি নজরদারী রয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)