শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাংগুনিয়াতে দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান দিলেন তথ্যমন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম » রাংগুনিয়াতে দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান দিলেন তথ্যমন্ত্রী
শনিবার ● ২০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাংগুনিয়াতে দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান দিলেন তথ্যমন্ত্রী

---রাংগুনিয়া প্রতিনিধি :: আমাদের সরকার ,শেখ হাসিনার নেতৃত্বধীন সরকার দেশের দারিদ্রমোচনে কাজ করে যাচ্ছে। সরকার গঠন করার আগে ২০০৮ সালে ৪১ শতাংশ দারিদ্র ছিল । বর্তমানে তা ২০ শতাংশে কমিয়ে আনা হয়েছে। আগমী নির্বাচনের আগে তা ১০শতাংশে চলে আসবে। সরকার দেশকে ভিক্ষুকমুক্ত করবে ঘোষণা দিয়েছিল । এখন দেশের কয়েকটি উপজেলা ভিক্ষুকমুক্ত হয়েছে। বাংলাদেশে প্রকৃতপক্ষে কেউ বাধ্য হয়ে ভিক্ষা করেনা । তথ্যমন্ত্রী বলেন, ভিক্ষাবৃত্তি আছে ; যাদের সন্তান সন্তানাধি খবরা খবর রাখছেনা। সেক্ষেত্রেও কেউ কিন্তু দুপুর বেলা , সন্ধ্যা বেলায় মা আমাকে বাসি ভাত দেন তা বাংলাদেশে শুনা যায়না। সরকার দেশকে ক্ষুধা/দারিদ্রমুক্ত দেশ বির্নিমানের ঘোষণা দিয়েছিলেন ,আমরা ইতিমধ্যে দেশকে ক্ষুধা মুক্ত করতে পেরেছি। দারিদ্রতা আছে আমাদের কিন্তু খাদ্যে আমরা পরিপূর্ণ। দেশের মানুষকে খাইয়ে আরও উদ্ধৃত থাকছে, বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের সরকার এবং আমরা দাবি করতে পারি বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

আজ শনিবার ২০ জুলাই দুপুরে রাংগুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে দুঃস্থ ২৬১জন ব্যক্তির মাঝে দশ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান এবং এডিপির অর্থায়নে রাংগুনিয়া উপজেলা পরিষদ কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ক্রীড়া সামগ্রি বিতরণ অনুষ্ঠান ২০১৯ প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাংগুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গতবারের বন্যায় যেমন আলাদা প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট ও ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। ঠিক তেমনি যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে পুনঃনির্মানের জন্য সংশ্লিস্ট দপ্তরের মাধ্যমে নিরুপনের প্রকল্প বরাদ্ধ দেওয়া হবে। ক্ষতিগ্রস্থদের জন্য ৮০ টন জিআরের চাল বরাদ্ধ দিয়ে বিতরণ করা হয়েছে। শিলক খালের ভেঙে যাওয়া বাঁধ মেরামতের জন্য পদক্ষেপ নেওয়া হবে ।

রাংগুনিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, রাংগুনিয়া অফিসর ইনচার্জ থানার (ওসি -তদন্ত) আবুল কালাম আজাদ ,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম সহ উপজেলা কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)