শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
রাঙামাটি, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ হাজার ঘরবাড়ি : নষ্ট ১৪ হাজার হেক্টর জমির ফসল
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ হাজার ঘরবাড়ি : নষ্ট ১৪ হাজার হেক্টর জমির ফসল
শুক্রবার ● ২৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ হাজার ঘরবাড়ি : নষ্ট ১৪ হাজার হেক্টর জমির ফসল

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাত উপজেলায় চলমান বন্যায় ৫৯ হাজার ৮৭০টি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে নষ্ট ১৪ হাজার ২১ হেক্টর জমির আউশ ধান, আমন বীজতলা, পাট ও সবজিসহ বিভিন্ন ফসল। বন্যায় ভেসে গেছে প্রায় ৬ হাজার ২৯০টি পুকুর-খামারের মাছ। দুর্গত এলাকার অধিকাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়ন প্রকল্প, উচু জায়গা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্কুল-প্রতিষ্ঠিনের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। কাজকর্মহীন দরিদ্র এসব মানুষের মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানির অভাব ও পয়ঃনিষ্কাশনের সমস্যা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে পানিবন্দি থাকায় তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। পাশাপাশি গবাদি পশুর খাদ্যের সংকট নিয়েও চরম বিপাকে পড়েছেন দূর্গতরা।
প্রশাসন ও বিভন্ন সংগঠনের পক্ষ থেকে বিতরণ করা ত্রাণ সামগ্রী চাহিদার তুলায় অনেক অপ্রতুল বলে অভিযোগ বানভাসীদদের। দূর্গম চরাঞ্চলসহ, বাঁধ, আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির কারণে জেলার সাত উপজেলায় ৪৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১০৫টি। গত এক সপ্তাহে পানিতে ডুবে ও সাপের কামড়ে শিশুসহ ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সড়ক ও বাঁধের অন্তত ২০টি পয়েন্ট ভেঙে এবং ধ্বসে যাওয়ায় গাইবান্ধা জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার। বাদিয়াখালি-ত্রিমোহনী রেল লাইনে পানির প্রবল স্রোতে ভেঙে গেছে ১ কিলোমিটার এলাকার স্লিপার, ধ্বসে গেছে পাথর। এতে এক সপ্তাহ ধরে গাইবান্ধা-বোনারপাড়া থেকে রেল যোগাযোগ চলছে বিকল্প পথে।
জেলা প্রশাসক স্বাক্ষরিত বন্যা পরিস্থিতির সর্বশেষ তৈরী প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, বন্যায় দুটি পৌরসভা ও সাত উপজেলার ৫১টি ইউনিয়নের চরাঞ্চল-নিম্নঞ্চলের ৪২৪টি গ্রামের বির্স্তীণ জনপদ তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৩৯৭ জন মানুষ। এতে ক্ষতিগ্রস্ত হিসেবে দেখানো হয় ৫৯ হাজার ৮৭০টি পরিবার। এসব পরিবারের ক্ষতিগ্রস্ত টিউবয়েলের সংখ্যা ১০ হাজার ৫৯টি। ৬ হাজার ২৯০টি পুকুর ও জলাশয়ের বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে। দুর্গত এলাকার ১৪ হাজার ২১ হেক্টর জমির বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ১৯ কিলোমিটার, পাকা সড়ক ৫৯৩ কিলোমিটার, ২৬৬ কিলোমিটার পাকা সড়ক ও ৩১টি ব্রীজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ব্রক্ষ্মপুত্রের পানি কমে বিপদসীমার ৩২ সে. মি ওপর দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার বেলা ১২টা পর্যন্ত তা বেড়ে ৪৯ সে. মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঘাঘট নদীর পানি ১২ সে. মি থেকে বেড়ে শহর পয়েন্টে বিপদসীমার ২৬ সে. মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যহত ও উজানের ঢলে আবারও নদ-নদীগুলোর পানি বাড়ার আশষ্কা রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)