শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » রাজনৈতিক কৌশলে গুল, গুঞ্জন ও গুজবের মতো বদঅভ্যাসে লিপ্ত মানুষ
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » রাজনৈতিক কৌশলে গুল, গুঞ্জন ও গুজবের মতো বদঅভ্যাসে লিপ্ত মানুষ
রবিবার ● ২৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক কৌশলে গুল, গুঞ্জন ও গুজবের মতো বদঅভ্যাসে লিপ্ত মানুষ

---নজরুল ইসলাম তোফা :: বর্তমানে বাংলাদেশে খুবই হৈচৈ বা মাতামাতির একটি গুরুত্বপূর্ণ বিষয় গুজব। এই গুজব আসলেই আভিধানিক অর্থ হলো- রটনা, ভুল বা অসঙ্গত তথ্য প্রচার। এমন ”ভুল বা অসঙ্গত তথ্য” নিয়ে প্রতারণার উদ্দেশ্যেই যেন কিছু মানুষ তা ছড়ানোর মতো বদঅভ্যাসে লিপ্ত। আবার মনে করা যেতে পারে, রাজনৈতিক কৌশল হিসাবে শক্তিশালী হাতিয়ার এই ‘গুজব’। ইতিহাসের আলোকেই বলতে হয়, গুজব বরাবর একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসাবে ব্যবহার করেছে দলিও জণগন ও রাজনীতিবিদরা। এ ক্ষেত্রে প্রতি পক্ষ সম্পর্কে- ইতিবাচক গুজব এর পরিবর্তেই নেতিবাচক গুজব সর্বদা অধিক কার্যকর হতেও দেখা গেছে। জনরব বা মুখেমুখে রটে-যাওয়া কথা কিংবা ভিত্তিহীন প্রচার এবং মিথ্যা রটনা এমন রকম বহু প্রতিশব্দ ব্যবহার করেই যেন কুচক্রী মহল ফায়দা লুটছে। সামাজিক বিজ্ঞানের ভাষায়, ‘গুজব’ হলো, এমন কোন বিবৃতি- যার সত্যতা ‘অল্প সময়ের মধ্যে’ অথবা কখনই তা নিশ্চত করাও সম্ভব হয় না। অনেক পন্ডিতের মতে, গুজব হল প্রচারণার একটি উপসেট মাত্র। ‘অক্সফোর্ড’ ডিক্শনারীতে দেখা যায় Rumour শব্দ। এতে বলছে- Report of doubtful accuracy. এ গুলো গুজবের মানে হতে পারে কিন্তু তার সংজ্ঞা বলা যায় না। আসলেই “সংজ্ঞা” ভাবতে গিয়ে সংজ্ঞাহীন হবার যোগাড়। সুতরাং মিথ্যে রটনা বলতেই পারি।

গুজব ৩ অক্ষরের আপাত দৃষ্টিতে নিরীহ এই শব্দটি কখনো কখনো ভীষণ অপ্রতিরোধ্য। এমন গুজবের গতিবেগ আলোর গতির চাইতেও দ্রুত। তাই প্রখ্যাত মার্কিন কথা সাহিত্যিক- মার্ক টোয়েনের ভাষ্য মতেই বলতে হয়, ‘সত্য তার জুতোর ফিতে বাঁধতে বাঁধতেই গুজব বা মিথ্যা সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করে আসতে সক্ষম।’ গুজব অতীতেও হয়েছে এখনও হচ্ছে, তবে তার রূপরেখা আলাদা। অতীতে ‘সাধারণ মানুষ’ যে সব গুজব রটাতো সরল বিশ্বাসেই রটাতো কখনোই ভয়ঙ্কর ছিলনা। ডিজিটাল তথ্য প্রযুক্তি যুগে হয়েছে তা তীব্র ভয়ঙ্কর। বর্তমান সময় তাকে কোনো একটি বিশেষ গোষ্ঠী বা ব্যক্তি তাদের নিজেদের সামাজিক অবস্থানকেই ভিন্ন ভাবে উপাস্থপনের জন্য গুজবের আশ্রয় নিচ্ছে। নিশ্চিত ভাবেই গুজবকে মোকাবেলা করতে হবে। কেন না বেশির ভাগ ক্ষেত্রেই এই গুলো ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। সবসময়ে শুনবেন লোকে বলে- গুজবে কান দেবেন না। কান দেবো না তো কি দেবো, নাক দেবো? ‘গুজব’ তো এমন যুগের অনেকের কাছে- Main Job হয়েছে। গুল, গুঞ্জন ও গুজব এই তিন বস্তু বা শব্দ ছাড়া সাধারন লোকেরা কিংবা বিশেষ করে স্ত্রীলোক বাঁচতেই পারে না। গুল থেকে গুঞ্জন আর গুঞ্জন থেকেই গুজব।

তথ্যসূত্র মতেই বলতে হয়, গুজবের কবলে জড়িয়ে পড়ছে এই বাংলাদেশ তার অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে। একটি মহল আন্দোলনের নামে সকল শিক্ষার্থীদের লেলিয়ে দিয়ে ছিল “গুজব” নামক নগ্ন খেলায়। সকলের জানা বিষয় ছোট ছোট বাচ্চাদের কাঁধে ভর করেই আন্দোলনে যোগ দিয়ে ছিল- প্রায় দেউলিয়া হয়ে যাওয়া “রাজনৈতিক বেশ কিছু দল”। তখন তাদের স্লোগান হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস-কে কলঙ্কিত করে। এই স্লোগানের আড়ালেই তাদের মুল ইস্যু হয়ে যায় ‘উই ওয়ান্ট গভর্মেন্ট ফল’। তারা একের পর এক ‘মিথ্যা লাশের খবর’ ভিডিও করেই সামাজিক সব যোগাযোগ মাধ্যম- ফেসবুক, গুগল, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তা ছড়িয়ে দিয়েছিল। কয়েকটি মেয়েকে তারা ব্যবহার করে এ প্ল্যান বাস্তবায়নও করেছিল। সে মেয়েগুলো কান্নাকাটি করে এমন ভঙ্গিতে ভিডিওগুলোতে কথা বলেছিল যেনো তারা নিজের চোখেই দেখে আসছে লাশ আর ধর্ষিতদের। ভারতের কয়েকটি লাশ এবং ধর্ষিতদের ছবি এডিট করে সেইগুলো বাংলাদেশের শিক্ষার্থীদের ছবি বলে গুজব ছড়িয়ে ছিল। সুতরাং- সে সময়ে সেই ঘটনা অধিকাংশ মানুষ এ গুজবটাও বিশ্বাস করা শুরু করেছিল। সবার জানা তখনি সেই আন্দোলন সহিংস রূপ ধারণ করেছিল। তার পরেই আনেদালনরত শিক্ষার্থী’রা তাদের সহপাঠীর “মৃত্যুর গুজব” যাচাই বাছাই না করেই যেন আবেগে হামলা করতে চলেও গিয়ে ছিল সেই ধানমন্ডি ঝিগা তলায় অবস্থিত আওয়ামীলীগের দলীয় সভানেত্রীর নিজস্ব কার্যালয়ে। ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়েই হামলা করেছিল নেতা কর্মী বা দলীয় কার্যালয়ে। এই দিকে পুলিশ- দলীয় কার্যালয়ে থাকলেও তারা তখন ছিল নির্বিকার। কারণ- নির্দেশনা ছিল, সেই শিক্ষার্থীদের আঘাত করা যাবে না। তাই তারা চুপ করে ছিল। সে দিন সেখানে নেতা, কর্মী থাকায় শিক্ষার্থীদের হামলা বা গুজবের হামলা সর্বোচ্চ সহনশীলতার মনোভাবে প্রতিরোধ করেছিল।

জানা দরকার সে শিক্ষার্থীরা শরীরে সাদা কাপড়ের ব্যান্ডেজ করে মিথ্যা আহত হওয়ার ‘ছবি বা ভিডিও’ ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। কিছু শিক্ষার্থীর ব্যাগে-চাপাতি, ইটের টুকরা এবং পাথর পাওয়া গিয়েছিল। দোকানে দোকানে- সাদা শার্ট বানানোর হিড়িক, রক্ত মেখে রাস্তায় শুয়ে থাকা, ভুয়া আইডি কার্ড ছাপিয়ে গলায় ঝুলিয়ে এই আন্দোলনে অনেকে আগ্রাসী ও উগ্রবাদী আচরণ করতে প্রস্তুত হয়েছিল। এই মিথ্যা-গুজবটা দেশের গণ্ডি ছাড়িয়ে দেশের বাইরেও চলে গিয়ে ছিল এবং তারা সেই গুজব বিশ্বাস করে ছিল।
আশ্চর্যজনক বিষয় হলো শিক্ষিত মানুষরা এমন এ গুজবে কমবেশি হলেও কান দিয়েছিল। কিন্তু কেউ তখন লাশের সন্ধান দিতেও পারেনি কিংবা যে কেউ ধর্ষিত হওয়ার প্রমাণ দিতে পারেনি, কেউ চোখ তুলে নেয়ার প্রমাণ পায়নি। কারও পরিবার আসেনি সেই দিন অভিযোগ নিয়ে তাদের সন্তান নিখোঁজ হয়েছে। থানায় কোন ব্যক্তি ডায়েরি করেনি- আহত বা নিহত হওয়ার ব্যাপারে। তাহলে শুধু শুধু কেনই এই গুজব ছড়িয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি করবার অপচেষ্টা করেছিল। আমাদের আসলে বুঝতে হবে, অতীতের গুজব আর বর্তমানের গুজব গুলো এক নয়। এখন অতীতের চেয়ে দিনেদিনেই তা যেন বিভিন্ন ধারাতেই রুপ দিয়ে ভয়াবহ গুজবে দিকে নিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুজব অহরহ চোখে পড়ে। যেমন- ‘পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে’। অবশ্য ফেসবুকের আগে প্রথম ‘ইউটিউবে’ ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমেই এমন গুজব ছড়ানো হয়। এর জেরে আবার- ছেলেধরা সন্দেহে এ দেশের বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। সেই গুজবের জেরে প্রায় প্রতি দিনই নিরীহ মানুষ গণপিটুনির শিকার হচ্ছে। সুতরাং এই গুজব ছড়ানো কিংবা গণপিটুনি নিয়ে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সব মানুষকে জড়িত থাকার অভিযোগে প্রায় শতাধিক ব্যক্তিকেই গ্রেফতার করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রমতে বলতেই হয়, ক’জন গ্রেফতার হওয়া ব্যক্তিকেই যেন তারা জিজ্ঞাসাবাদ ও তদন্তে নিশ্চিত হয়েছে। গুজব সৃষ্টিকারী এ দেশের উন্নয়ন কর্ম কাণ্ড বাধাগ্রস্ত করা সহ অস্থিরতা সৃষ্টির জন্যেই পরিকল্পিত ভাবে গুজব ছড়াচ্ছে। এর পেছনে হোতাদের চিহ্নিত করার জন্য পুলিশের সাইবার বিভাগগুলো সর্বোচ্চ চেষ্টা করেও যাচ্ছে। এরমধ্যে দুবাইয়ে একজন মাস্টার মাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। বলতেই হয়, ভাইরাসের মতো এই গুজব ছড়িয়ে পড়েছে সব জায়গায়। এতে করে নিরাপত্তাহীনতার আতঙ্ক তৈরি হচ্ছে। প্রিয় সন্তানটি ছেলেধরার খপ্পরে পড়তে পারে- অনেকে সন্ত্রস্ত এই কারণে; কেউ সন্ত্রস্ত ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ভয়ে। এগুজবকে কাজে লাগিয়েই স্বার্থান্বেষী মহল নিজেদের ব্যক্তিগত শত্রুদের টার্গেট করতেও পারে- এমন আশঙ্কা হিসাবে রাখা উচিত। অনেকের ধারণা, সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে ও সেটিকে ব্যবহার করে এবং মানুষের অন্ধ বিশ্বাস কিংবা এই কুসংস্কারকে কাজে লাগিয়ে এ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টাটা অস্বাভাবিক হবে না। তাই কোনো মহল পরিকল্পিতভাবেই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে বর্তমান সরকার যেন কঠিন আইনি ব্যবস্থা নিচ্ছে। পুলিশদের ভাষ্য মতে, আবার যারা “গুজব” বিশ্বাসী হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তারা ফৌজদারি অপরাধে জড়াচ্ছে। সুতরাং, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নিতে চান আইন -শৃঙ্খলা বাহিনী বা বর্তমান সরকার। কোথাও গুজব ছড়ানো সন্দেহজনক হলে ৯৯৯ এ কল দিয়ে পুলিশ বাহিনীকেই জানানো দরকার। গুজবে অপরাধকারী সন্দেহ হলে গণপিটুনিতে হত্যা করার আইনটা হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেননি সরকার।

লেখক : নজরুল ইসলাম তোফা, টিভি ও মঞ্চ অভিনেতা, চিত্রশিল্পী, সাংবাদিক, কলামিষ্ট এবং প্রভাষক’।





উপ সম্পাদকীয় এর আরও খবর

নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান পাহাড়ে নববর্ষ ও চৈত্রসংক্রান্তির সাতরঙা উৎসব : মো. রেজুয়ান খান
সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য সিয়াম সাধনার পুরস্কার : ঈদুল ফিতরের মাহাত্ম্য ও তাৎপর্য

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)