শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল শহর রক্ষা বাঁধ প্রকল্পে অনিয়ম : নিন্মমানের বালু ও পাথর দিয়ে হচেছ কাজ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল শহর রক্ষা বাঁধ প্রকল্পে অনিয়ম : নিন্মমানের বালু ও পাথর দিয়ে হচেছ কাজ
রবিবার ● ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরিশাল শহর রক্ষা বাঁধ প্রকল্পে অনিয়ম : নিন্মমানের বালু ও পাথর দিয়ে হচেছ কাজ

---বরিশাল প্রতিনিধি :: বরিশাল শহর রক্ষা বাঁধ প্রকল্প উপকূলে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক তৈরিতে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে টেকসই বেড়িবাঁধ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বরিশাল উপকূলে অব্যাহত ভাঙন থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২০১৯-২০ অর্থবছরে বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে তীর সংরক্ষণ নামক প্রকল্পের মাধ্যমে ৩ কিলোমিটার মাটি দেয়া ও সিসি ব্লক নির্মাণে প্রায় ১৫২ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। বেড়িবাঁধটি করা হলে বেলতলা খেয়াঘাট,চরবাড়িয়া নদির বাক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ চরম ঝুঁকি থেকে রক্ষা পাবে।

জানা যায়, বরিশাল বেলতলা খেয়াঘাট,চরবাড়িয়া নদির বাক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে মাটি ভরাটের পর ব্লক বসানোর কাজ হবে। ইতিমধ্যে কনফিডেন্স গ্রুপ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়। প্রায় তিন মাস আগে ব্লক তৈরির কাজ শুরু হলেও এরই মধ্যে কাজের গুণগত মান নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিন্মমানের বালু, পাথর ব্যবহার করে ব্লক তৈরি করছে। ব্লক তৈরিতে নিন্মমানের সরঞ্জাম ব্যবহার করায় স্থানীয় বাসিন্দারা বার বার অভিযোগ দিলেও পাউবো ও পানি সম্পদ মন্ত্রণালয় কোন ব্যবস্থা নিচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, টেকসই ব্লক তৈরি করা হচ্ছে না ফ্লাট সোলিং এর উপর ব্লক নিম্মান করার কথা থাকলেও নিম্মান করছে জমি ও বালুর উপড়ে। ব্লক তৈরির ফরমা নতুন দেওয়ার কাথা থাকলেও পুরোনো ফরমা ব্যাবহার করছে। ব্লক তৈরিতে পাউবোর সিডিউল অনুযায়ী সিলেটের পাথর দেড় থেকে দুই ইঞ্চি, যাহা কাজের বহিভূত। সিলার চাঁন বালু নিন্ম মানের,সাদা বালু এফএম ১.৫ মি: হবার কথা কিন্তু ০.৭ এফ এম বালু দ্বারা কাজ হচ্ছে। পানি ও সিমেন্ট সংমিশ্রণ মেশিনে না করার কারনে উৎপাদিত ব্লক নিন্মমানের হচেছ। যেখানে ব্লকগুলো রাখা হয়েছে, সেখান থেকে বেড়িবাঁধে নেয়ার সময় কিছু কিছু ব্লক ভেঙেও যাচ্ছে।

তবে কনফিডেন্স গ্রুপ লিঃ এর ঠিকাদার এর পক্ষ থেকে ব্লক তৈরিতে কোন ধরনের অনিয়ম হচ্ছে না দাবি করে জানান, সিডিউল মতে সব কাজ ঠিকঠাক মতো চলছে। স্থানীয়দের এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঠিকাদার আরো বলেন, কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কাজ শেষ করলে সংশিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে সিডিউল অনুযায়ী কাজ বুঝে নেবেন।
সরেজমিন গিয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তাকে সাইটে কাজ চলাকালীন পাওয়া যায়নি। ব্লক তৈরিতে নুড়ি পাথর ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে ময়লাযুক্ত বড় পাথর। এতে কাজের মান নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সেই সঙ্গে সরকারের ১৫২ কোটি টাকার এ প্রকল্প ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, ব্লক তৈরিতে নুড়ি পাথর ব্যবহার করার কথা বলা হলেও নিম্নমানের বড় মরা পাথর দিয়ে তৈরি করা হচ্ছে সিসি ব্লক। তাছাড়া ময়লা ও কাদাযুক্ত বালি এবং পরিমাণ মতো সিমেন্ট না দেয়ারও অভিযোগ রয়েছে। নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, কাজের গুণগত মান একেবারেই খারাপ হচ্ছে। নিম্নমানের পাথর দিয়ে ব্লক তৈরি হচ্ছে, যা এক বছর টেকা নিয়েও সন্দেহ রয়েছে। তাই স্থানীয় জনগন ট্রাস্টর্ফোসের প্রধান প্রকৌশলী তোফায়েল হোসেনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকেরা ট্রাকে করে সিলেট থেকে পাথর ও বালি এখানে ফেলা হচ্ছে। পাথর ও বালিতে দেখা যায় ময়লা। ব্যবহারের আগে পাথরগুলো ঠিকভাবে পরিষ্কারও করা হয় না। ব্লকে পাথরের সাইজ হবে ৪০ এমএম আর বালু হবে মোটা ২.৫ এফএম মাপ। বিধি মোতাবেক প্রতি ব্লক তৈরির নিয়ম ৫টি পাথর, ৫টি মোটা বালু, ১ বস্তা সিমেন্ট দেয়ার কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ৭ বালতি পাথর, ৯ থেকে ১৩ বালতি স্থানীয় ০.৭ এফএম মাপের বালু, আর ১ বস্তা সিমেন্ট। ফলে এসব ব্লক ধাক্কা দিলেই ভেঙে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, ঠিকাদার চাইবেই কাজে ফাঁকি দিতে। তারা বেশি লাভের আশায় কাজে ফাঁকি দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু ডিপার্টমেন্টের লোকজন যদি ঠিকাদারের অনিয়মের বিষয়ে বাধা না দেয়, তাহলে তারা নিম্নমানের কাজ করবে। একমাত্র পাউবো কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতি বছর সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে।

উপ-সহকারী প্রকৌশলী বাবুল এর কাছে ০১৭৬২৬২০৫২৪ নাম্বারে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।





প্রধান সংবাদ এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)