শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১১ বছরের শয্যাশায়ী রোগীও অভিযুক্ত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ১১ বছরের শয্যাশায়ী রোগীও অভিযুক্ত
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১১ বছরের শয্যাশায়ী রোগীও অভিযুক্ত

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ‘চুরি, অপহরণ, চেক ডিজওনার ও প্রবাসীর বাসা দখলের পায়তারাসহ নানান অভিযোগে একাধিক মামলা দায়ের করায় এবং স্বামী কর্তৃক তালাকনামার নোটিশ প্রেরণ করায়’ প্রবাসী আরফান উল্লাহ ওরফে গৌছ আলীর দ্বিতীয় স্ত্রী মোছাঃ হাওয়ারুন নেছা বাদী হয়ে তার (হাওয়ারুন) উপর দায়ের করা মামলার একাধিক বাদী ও তালাক দেওয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে অপহরণসহ নানান অভিযোগ এনে বিশ্বনাথ থানায় মামলা দায়ের (নং ২৩, তাং ২৭.০৭.১৯ইং) করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হাওয়ারুন নেছার দায়ের করা আর মামলায় স্বামী প্রবাসী আরফান উল্লাহ ওরফে গৌছ আলী ছাড়াও প্রবাসীর চাচাত ভাই রফিক আলী (৩৬), বড় ভাই হৃদরোগ ও ডায়েবেটিকস রোগী হাজী মখলিছ আলী (৬৫), ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী জুয়েল মিয়া (৩৫) ও ছোট ভাই নানান রোগে আক্রান্ত হয়ে প্রায় ১১ বছর ধরে শয্যাশায়ী থাকা আসকর আলী নামের ষার্টউর্ধ্ব বৃদ্ধকেও অভিযুক্ত করা হয়েছে। মামলাটি এত দ্রুতই রেকর্ড করা হয়েছে যে থানায় দায়ের করা হাওয়ারুন নেছার লিখিত অভিযোগপত্রে অভিযোগ দায়েরের তারিখটিও উল্লেখ করা হয়নি। মামলাটি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করছেন অভিযুক্তদের পরিবারের সদস্যরা।
প্রবাসী আরফান উল্লাহ ওরফে গৌছ আলী জানান, মানসিক ও পারিবারিক অশান্তির কারণে চলতি বছরের ২৯ জানুয়ারী তিনি তার স্ত্রী হাওয়ারুন নেছাকে তালাকনামার নোটিশ প্রেরণ করেন। আর নোটিশশ প্রেরণের পর থেকে হাওয়ারুন নেছা প্রবাসী ও প্রবাসীর আত্মীয়-স্বজনদের উপর ক্ষিপ্ত হয়ে একের পর এক মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করা শুরু করেন। আর এসব ব্যাপারে হাওয়ারুনকে ইন্ধন দিচ্ছে শেখ মহব্বত আলী নামের তার (হাওয়ারুন) এক আত্মীয়। প্রবাসীর পরিবারকে হয়রাণী করতেই বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদীতা করা শেখ মহব্বত এখন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছে বলেও অভিযোগ প্রবাসীর।
অভিযুক্ত হাজী মখলিছ আলীর পুত্র রায়হান আহমদ বলেন, হাওয়ারুন নেছার বিরুদ্ধে আমার অসুস্থ পিতা বাদী হয়ে গত ২৩ জুন সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে চেক ডিজওনার মামলা (সিআর নং ১৮৫/২০১৯ইং) ও চাচা রফিক আলী বাদী হয়ে ২৫ মে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নং ০৩-এ চুরি ও অপহরণের অভিযোগে মামলা (নং সিআর ১২২/২০১৯ইং) দায়ের করায় তাদেরকে তার (হাওয়ারুন) মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার এবং তাকে তালাক দেওয়ায় চাচাদের ও ভাইকেও অভিযুক্ত করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, অপহরণ মামলা উল্লেখ করা ‘তারিখ, ঘটনার বিবরণ ও ঘটনাস্থল’ প্রায় একই রেখে চলতি বছরের ২৮ এপ্রিল সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলা নং ৫২৬/২০১৯ইং অনুসন্ধান প্রতিবেদন নালিশী দরখাস্তকে সমর্থন না করায় বিচারক (জেলা জজ) মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী বাদিনী মোছাঃ হাওয়ারুণ নেছার নালিশী দরখাস্ত নাকচ করেন। আর আদালত কর্তৃক হাওয়ারুন নেছার নালিশী দরখাস্ত নাকচ ঘোষণার (তাং ২৩.০৭.১৯ইং) প্রায় ১ মাস ৪ দিন পর ২৭ জুলাই অপহরণসহ নানান অভিযোগে মোছাঃ হাওয়ারুন নেছার দায়ের করা প্রায় একই ধরনের অভিযোগের পৃথক আরেকটি অভিযোগপত্র মামলা হিসেবে বিশ্বনাথ থানায় রেকর্ড (মামলা নং ২৩) করা। অথচ হাওয়ারুন নেছা আদালতে মামলা দায়ের করার ৩দিন পূর্বে (তাং ২৫.০৫.১৯ইং) তাকেসহ ৪ জনকে অভিযুক্ত করে ‘১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা চুরি এবং অপহরণ’ করার অভিযোগ এনে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নং ০৩-এ একটি মামলা (নং সিআর ১২২/২০১৯ইং) দায়ের করেন তারই (হাওয়ারুন) মামলার প্রধান অভিযুক্ত তার স্বামীর চাচাত ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী।
রফিক আলীর দায়ের করা সিআর ১২২/২০১৯ইং মামলার প্রেক্ষিতে আদালত বিশ্বনাথ থানাকে মামলাটি তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ১৭মে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান ‘ওই ৪ (চার) অভিযুক্তের বিরুদ্ধে বাদী করা অভিযোগের সত্যতা পাওয়া’র কথা উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন। এরপর ১০ জুন বিশ্বনাথ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ ‘ওই ৪ (চার) অভিযুক্তের বিরুদ্ধে বাদীর করা অভিযোগের সত্যতা না পাওয়া’র কথা উল্লেখ করে পুনঃরায় আরেকটি প্রতিবেদন আদালতে প্রেরণ করেন।
চলতি বছরের ৩০মে নিজের নামীয় বিভিন্ন ব্যাংকের চেক বই ও চেকের পাতা উদ্ধার করার জন্য মোছাঃ হাওয়ারুন নেছা বাদী হয়ে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে তার স্বামী আরফান উল্লাহ ওরফে গৌছ আলী, দেবর রফিক আলী, ভাশুর মখলিছ আলীকে অভিযুক্ত করে আরেকটি মামলা দায়ের (নং ২৯/২০১৯ইং) করেন। এরপর আদালতের জারী করা তল্লাশী পরোয়ানার প্রেক্ষিতে রফিক আলীর ঘর তল্লাশী করেন ১৭ জুলাই আদালতে প্রেরিত তল্লাসী প্রতিবেদনে ‘বাদীর আনিত অভিযোগে উল্লেখিত ব্যাংকের কোন চেক বই পাওয়া যায় নাই’ মর্মে উল্লেখ করেন বিশ্বনাথ থানার এসআই সুলতান উদ্দিন। পুলিশ প্রতিবেদনের আলোকে মামলাটি নথিজাত করার নির্দেশ দেন আদালত।
এদিকে ২৪ জুলাই যুক্তরাজ্য প্রবাসী ভাতিজা মোহাম্মদ আদিলের মালিকানাধীন বাসা দখলের অপচেষ্ঠার অভিযোগ এনে স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী বাদী হয়ে ‘এনাম রেজা (২১), আনজুমা বেগম (১৯), মোছাঃ হাওয়ারুন নেছা (৪০), শওকত আলী ইমন (২৫), শেখ মহব্বত আলী (৪৮), ওয়াহাব আলী (৪০), শফিক আহমদ পিয়ার (৩৫), ছবর আলী (৩৫)’কে অভিযুক্ত করে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতে একটি মামলা (সিআর মোং নং ২৪০/২০১৯ইং) দায়ের করেন। এরপূর্বে মোছাঃ হাওয়ারুন নেছা (৪০), আনহার উজা (৪৫), ছবর আলী (৩৫), জয়দুন বিবি (৪২)’র বিরুদ্ধে ‘চুরি ও অপহরণ’র অভিযোগে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলীকে প্রাণনাশের হুকমি দেওয়ায় ২০মে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সিলেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের (নং ১১৭/২০১৯ইং) করেন তিনি। এরপর ২২মে রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রফিক আলীর উপর হামলার ঘটনা ঘটলে ২৫ জুলাই সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নং ০৩-এ আরেকটি মামলা (নং সিআর ১৪৯/২০১৯ইং) দায়ের করেন রফিক।
এব্যাপারে হাওয়ারুন নেছার সাথে যোগাযোগ করা চেষ্ঠা করা হয়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্বনাথ থানার সদ্য যোগদানকারী অফিসার-ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)